আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কবে ক্ষমতা ছাড়বেন মোল্লা ইউনূস, জানিয়ে দিলেন প্রেস সচিব শফিকুল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর নির্বাচন মিটে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই মোল্লা মুহাম্মদ ইউনূস তদারকি সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন ইউনূসের প্রেসসচিব তথা জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা শফিকুল আলম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ১৭-১৮ ফেব্রুয়ারির পরে তদারকি সরকার ক্ষমতা আঁকড়ে থাকবে না।’

বাংলাদেশ জুড়ে জোর কদমে চলছে ভোটের প্রচার। আর ওই প্রচারের মধ্যেই গুঞ্জন ছড়িয়েছে, ভোট মিটে যাওয়ার পরে আরও ১৮০ দিন বা ছয় মাস ক্ষমতা ধরে রাখবেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। এদিন সাংবাদিক সম্মেলনে ওই বিষয়ে জানতে চাওয়া হলে  প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত। জনগণকে বিভ্রান্ত করার কোনও সুযোগ নেই। সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে সরকার সরে যাবে। নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে।’

অন্যদিকে, নবনির্বাচিত সাংসদদের কে শপথ পড়াবেন তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। নিয়মানুযায়ী, এতদিন বিদায়ী সংসদের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ শপথ পড়াতেন। কিন্তু যেহেতু বিদায়ী সংসদের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ দেশছাড়া তাই শপথবাক্য পাঠ করানো নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যদিও আওন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি থেকে কর্তৃক মনোনীত কোনও ব্যক্তি শপথ পাঠ করাবেন। না হলে নির্বাচনের ৩ দিন পর প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ