হিন্দু মহিলা সংবাদকর্মীর আত্মহত্যায় অভিযুক্ত ‘ধর্ষক’কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ তথা কট্টর হিন্দু বিদ্বেষী মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে বাংলাদেশ। তার সর্বশেষ জলজ্যান্ত প্রমাণ আলতাফ শাহনেওয়াজ। ‘ঢাকা স্ট্রিম’ নামে একটি অনলাইন সংবাদমাধ্যমের হিন্দু মহিলা সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ধর্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত ইউনূসের বিশেষ ঘনিষ্ঠ বান্ধবী সৈয়দা রিজওয়ানা হোসেন ও তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ‘রাজাকার’ শফিকুল আলমের সুপারিশেই এক সময়ে প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকপদে নিয়োগ পেয়েছেন কুখ্যাত যৌন নির্যাতনকারী আলতাফ। আগামী ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (সংগীত ও নাট্যকলা) বিভাগে যোগ দিচ্ছেন তিনি।

গত ১৮ অক্টোবর উদ্ধার করা হয় ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) ঝুলন্ত মরদেহ। ওই আত্মহত্যার ঘটনায় নাম জড়ায় অনলাইন সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান তথা বকলমে মালিক আলতাফ শাহনেওয়াজের। কর্মস্থলে যোগদান করার পর থেকে আলতাফ তাঁকে লাগাতার যৌন হেনস্থা চালিয়ে গিয়েছেন বলে কর্তৃপক্ষের কাছে নালিশও ঠুকেছিলেন স্বর্ণময়ী। গত ১৩ জুলাই নারী সহকর্মীদের যৌন নিপীড়নের বিষয়ে স্বর্ণময়ী বিশ্বাসসহ ২১ জন নারী সাংবাদিক ও গণমাধ্যমকর্মী লিখিত অভিযোগ করেন প্রধান সম্পাদকের কাছে। অভিযোগ জানানোর ‘অপরাধে’ ৫ নারী কর্মীকে ঢাকা স্ট্রিম থেকে চাকরিচ্যুত করা হয়। সহকর্মীদের অভিযোগ, যৌন নির্যাতনের বিচার না পেয়ে মানসিক আঘাত ও ক্ষোভ থেকে স্বর্ণময়ী আত্মহত্যার পথ বেছে নেন।

ইউনূস জমানায় পথচলা শুরু করা  ‘ঢাকা স্ট্রিমের’ পিছনে রয়েছেন অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা ও প্রেস সচিব শফিকুল আলম। জামায়াতে ইসলামীপন্থী তুর্কি লবিং ও অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আদিলুর রহমানের ঘনিষ্ঠতার সূত্রেই ঢাকা স্ট্রিমে বিশাল অঙ্কের বিনিয়োগের ব্যবস্থা করেন আলতাফ শাহনেওয়াজ। মেয়াদ শেষে শফিকুল আলমের ঢাকা স্ট্রিমের সহযোগী সংস্থা ‘বাংলা স্ট্রিমের’ সম্পাদক হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে। ‘ঢাকা স্ট্রিমের’ তহবিল নিয়ে বিতর্ক রয়েছে। ওই টাকা সরবরাহ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজ আহমেদ, যিনি নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা। বাংলাদেশের সংবাদমহলে কুখ্যাত যৌন হেনস্থাকারী হিসাবে পরিচিত আলতাফ।একসময়ে বামপন্থী রাজনীতিতে জড়িত আলতাফ সাংবাদিকমহলে বামাকামী হিসাবেই পরিচিত।  মুক্তিযুদ্ধ বিরোধী হিসাবে পরিচিত মতিউর রহমানের ‘প্রথম আলো’তে সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করার সময় মহিলা সহকর্মী ও মহিলা কবিদের যৌন হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ জমা পড়ে। প্রথম আলোর আগে তিনি ছিলেন দৈনিক ‘সমকাল’ এর সাহিত্য বিভাগে, সেখানেও তার বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। একাধিক মহিলা কবি অভিযোগ করেছেন,  তারা প্রথম আলোর সাহিত্য বিভাগে কবিতা পাঠালে আলতাফ বিভিন্নভাবে যোগাযোগ করে অশ্লীল ইঙ্গিত দিতেন। কবিতা ছাপানোর বিনিময়ে তিনি শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন।এ বিষয়ে বার বার যোগাযোগ করা হলেও কোনও মন্তব্য করতে চাননি কুখ্যাত যৌন নির্যাতক আলতাফ।

 

 

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ