জ্বালানি সঙ্কট তীব্র, বাংলাদেশে স্কুলে তিনদিন অনলাইন ক্লাস চালু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সঙ্কটের মুখে বাংলাদেশ। পেট্রল-ডিজেলের ভাঁড়ার ক্রমশই ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে জ্বালানি বাঁচাতে চরম পদক্ষেপ করল তারেক রহমানের সরকার। ঢাকা-সহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি সঙ্কট নিয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ঢাকা-সহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনা সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস নেবেন, তবে নির্ধারিত দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হবে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হয়নি।

এদিনের বৈঠকে হাজির শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি (অফলাইন) শ্রেণিকক্ষে পাঠদান হবে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে।’ সংশ্লিষ্টরা মনে করছেন, এতে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতাও বজায় রাখা সম্ভব হবে।

ইরান ও আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে বাংলাদেশে। বিভিন্ন পেট্রল পাম্পে তেলের জন্য বিভিন্ন গাড়ির দীর্ঘ লাইন নজরে পড়ছে। তেল নিয়ে হাতাহাতিও লক্ষ্য করা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে ৫ হাজার টন ডিজেল আমদানি করেছে সরকার। আরও তেল দেওয়ার আর্জি নিয়ে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন বিদেশ মন্ত্রী খলিলুর রহমান।

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

রাস্তা পার হচ্ছিলেন মহিলা, যমের মতো এসে পিষে দিল বাস

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর