‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শেখ হাসিনা জমানার অবসানের আগেই দেশ ছেড়েছিলেন। গত দু’বছরের বেশি সময় ধরে খুন হওয়ার আশঙ্কায় বাংলাদেশের মাটিতে পা রাখেননি প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। গত বুধবার (৫ অগস্ট) নয়াদিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে অনলাইনে যুক্ত হওয়ার কারণে মাগুরায় তাঁর পৈতৃক ভিটেতেও হামলা চলেছিল। ওই হামলার পরেই নির্বাসিত জীবন কাটিয়ে জন্মভিটেয় ফেরার ব্যাপারে বড় ঘোষণা করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন সংসদ সদস্য। এক আন্তর্জাতিক বার্তা সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ‘বিএনপি সরকার যদি তাঁর নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দুই বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরতে চান এবং হত্যা মামলা-সহ সব অভিযোগে বিচারের মুখোমুখি হতেও প্রস্তুত।’

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে শ্রীলঙ্কা রয়েছেন সাকিব আল হাসান। এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘জ্ঞানত জীবনে কখনও কোনও অপরাধ করিনি। তাই আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই।’ তবে দেশে ফেরার ক্ষেত্রে শর্তও দিয়েছেন সাকিব। তাঁর কথায়, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচার-সহ যা যা প্রয়োজন, সবকিছুরই মুখোমুখি হব।’ মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকারের সময়ে তিনি দেশে ফেরার চেষ্টা চালিয়েছিলেন বলে উল্লেখ করে প্রাক্তন টাইগার অধিনায়ক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রক-সহ পুলিশের শীর্ষ আধিকারিকদের কাছে  চিঠি পাঠিয়ে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের আবেদন করেছিলাম। যদিও কোনও উত্তর পাইনি।’

গত বুধবারের সাংবাদিক বৈঠকে দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরেই নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরবেন তিনি। শুধু তিনি নন, নির্বাসনে থাকা আওয়ামী লীগ নেতাদের নিয়ে দেশে ফিরে  আদালতে আত্মসমর্পণ করতে চান। আন্তর্জাতিক বার্তা সংস্থাকে এ বিষয়ে সাকিব বলেন, ‘আমিও যত দ্রুত সম্ভব দেশে ফিরতে  চাই। তবে তা সম্ভব না হলে শেখ হাসিনার সঙ্গেই দেশে ফেরার চেষ্টা করব।’

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট