যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে রাজধানী ঢাকার ব্যস্ত ও প্রধান রাস্তাগুলিতে অটো ও ই-রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। তবে ঢাকার অভ্যন্তরীণ রাস্তাতে অটো ও ই-রিকশা চলাচলের ক্ষেত্রে কোনও বাধা-নিষেধ থাকছে না। খুব শিগগিরই এ বিষয়ে আিন প্রণয়ণ করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই যানজটের কবলে রাজধানী ঢাকাবাসী। সকালে অফিস টাইমে এবং সন্ধ্যায় অফিস ছুটির সময়ে রিওকশা, অটোরিকশা ও ই-রিকশার দৌরাত্ম্যে চরমে পৌঁছায় যানজট। অফিসে যেতে গিয়ে এবং বাড়ি ফিরতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। পরিবহণ বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই রাজধানীর মূল ও ব্যস্ত রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল নিষিদ্ধের পক্ষে সওয়াল করে আসছেন। শেষ পর্যন্ত নড়েচড়ে বসেছে সরকার। রবিবার (৩০ অগস্ট)স্থানীয় সরকার ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শাহে আলম জানিয়েছেন, ‘ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত ও ইলেকট্রিক অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হবে। বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া মিলবে না ই-রিকশার লাইসেন্স। ছয় আরোহী বহনের ক্ষমতা সম্পন্ন কোনও ধরনের রিকশাকে ঢাকার মূল রাস্তায় চলতে দেওয়া হবে না। রাজধানীর দুই পুর নিগমকে লাইসেন্স না দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।’ সরকারের সিদ্ধান্তে অসংখ্য অটোরিকশা ও ই রিকশা চালক বেকার হয়ে যেতে পারেন কিনা জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘শহরের ভিতরের রাস্তাগুলোতে অটোরিকশা বা বৈদ্যুতিক রিকশা চলাচল করতে পারবে। তার জন্য আটটি জোন করা হচ্ছে। এক জোনের গাড়ি যাতে অন্য জোনে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হচ্ছে।’

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ