ফের অশান্ত ঢাকা, সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা বিএনপি নেতা

জানা গিয়েছে, আজ রাত ৮ টার কিছু পরে ঢাকার বসুন্ধরা মার্কেটের পেছনে তেঝতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাঁদের উপর গুলি চালায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের উত্তপ্ত ঢাকা! এবার প্রকাশ্য রাস্তায় খুন হলেন বিএনপির এক নেতা। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেব ক দলের প্রাক্তন সদস্য সচিব ছিলেন। তাঁর নাম আজিজুর রহমান মুসাব্বির।

ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেক ব্যক্তি। ঘটনাটি আজ গ্রিন রোড এলাকায় হয়েছে। ঘটনার পর গুলিবিদ্ধ মুসাব্বিরকে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, আজ রাত ৮ টার কিছু পরে ঢাকার বসুন্ধরা মার্কেটের পেছনে তেঝতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা তাঁদের উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিএনপি নেতার। এবং অন্য ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানিয়েছেন, ‘স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত ব্যক্তি ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।’

এমনিতেই বাংলা দেশের অবস্থান এখন শোচনীয়। সপ্তাহ দুয়েক আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে তোলপাড় পড়ে যায় দেশটিতে। হিন্দুরা হাদিকে হত্যা করেছে দাবিতে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে ইসলামি জঙ্গিরা। দুইজন হিন্দুকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে দেশ। তার মধ্যে বিএনপি (Bangladesh Nationalist party) নেত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। তাঁর ছেলে তারেক রহমান ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন। এই নিয়েও উত্তাল হয়ে উঠে বাংলাদেশ। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট