জেলে নির্যাতনে মারা যাওয়া হাসিনার হিন্দু মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন বিএনপির মহাসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  জেলবন্দি থাকা অবস্থায় প্রয়াত হয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের  প্রাক্তন সংসদ সদস্য ও  জল সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তিনি ছিলেন হাসিনার সরকারের জামানার হিন্দু মন্ত্রী। জেলের মধ্যে অত্যাচার করার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  রমেশ চন্দ্রের মৃত্যুতে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার প্রয়াণে বাংলাদের বহু রাজনীতিবিদ শোক প্রকাশ করেছেন। এবার হাসিনার হিন্দু মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।  

বিএনপি মহাসচিব ফেসবুক পোস্টে শোকবার্তায় লিখেছেন, “রমেশ চন্দ্র সেনের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।”  ২০২৪ সালে ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপর থেকেই তাঁর দলের  বহু নেতা দেশ ছাড়া। যারা রয়েছেন দেশে তাঁদের অনেকের অবস্থা  শোচনীয়। কেউ কেউ আবার রয়েছেন জেলবন্দি। জানা গিয়েছে, দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যু হয়  প্রাক্তন জলসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের প্রাক্তন সংসদ রমেশ চন্দ্র সেন।    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রমেশ চন্দ্র সেনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁকে জেলের মধ্যে  অকথ্য অত্যাচার করার অভিযোগ উঠেছে। অত্যাচারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে   শনিবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ তাঁকে দিনাজপুর জেলা কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  জেল সূত্রে খবর, ২০২৪ সালের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে  আটক করে। তারপর আদালতে তোলা হলে তাঁকে জেলে পাঠানো হয়। তারপর ১৭ আগস্ট  তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুনঃ জেলে চরম নির্যাতন, অসুস্থ হয়ে মর্মান্তিক মৃত্যু হাসিনা জমানার হিন্দু মন্ত্রীর

 রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে  খুনসহ তিনটি মামলা ছিল। এই অভিযোগে তিনি জেলবন্দি ছিলেন।  দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার হাসিনার জামানার মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট