চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙছে দীর্ঘদিনের প্রথা! বঙ্গভবন নয় এই জায়গায় শপথ নেবে বাংলাদেশের নতুন সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভাঙতে চলেছে বহু বছরের প্রথা। এই প্রথম বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণেরর অনুষ্ঠান হতে চলেছে খোলা প্রাঙ্গণে। অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান সহ নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের অনুষ্ঠানে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ।

সূত্রের খবর, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি নেতাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে।  ওই দিনেই  সকালে বঙ্গভবনের বদলে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় শনিবার থেকেই শপথ আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।  শনিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা  জানিয়েছেন চিরাচরিত প্রথা  ভেঙে  সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথের আয়োজন করা হচ্ছে দক্ষিণ প্লাজায়।

আরও পড়ুন: ‘ভাই’ তারেক রহমানকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা 

উল্লেখ্য, নতুন সরকারের শপথ  এতদিন রাষ্ট্রপতি বঙ্গভবনে পড়ানো হতো।  এবার স্থান পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে  রাষ্ট্রপতি শপথ পড়াবেন কি না সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।  ২০২৪ সালে হাসিনার সরকারের পতনের পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারও বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছিল।  এবার স্থান পরিবর্তনে নতুন করে চর্চা শুরু হয়েছে। সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, তা নিয়ে  আলোচনা চলছে কারণ  স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু দুজনই বর্তমানে  অনুপস্থিত । তাই সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে।  এবারের নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা  পেয়েছে। বিএনপির এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী ৬৮ আসন নিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসতে চলেছে। 

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ