স্বৈরাচারী হাসিনার পতন ঘটতেই বাংলাদেশ জুড়ে বিজয় উ‍ৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ১৫ বছর শাসন করার পরে গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা। আর তাঁর পালানোর খবর ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে উ‍ৎসবে মেতে উঠেছেন সাধারণ মানুষ। চলছে আবির খেলা, বিজয় মিছিল, মিষ্টিমুখের পালা। এক নজরে মনে হচ্ছে, দেশ ফের একবার স্বাধীন হল।

গত ১০ বছর ভোটকে প্রহসনে পরিণত করে সেনা ও পুলিশের সাহায্য নিয়ে প্রধানমন্ত্রীর কুর্সি দকল করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।ক্ষমতার বলে বলীয়ান হয়ে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের হাজার-হাজার কোটি টাকা লুঠ করে আমেরিকায় ছেলের কাছে পাঠিয়ে দিয়েছেন। ফলে সাধারন মানুষ দীর্ঘদিনই ক্ষোভে ফুটছিলেন। সেই ক্ষোভ বারুদ হয়ে বিস্ফোরিত হল কোটা সংস্কার আন্দোলনকে ঘরে। ঢাকা-সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন দমাতে পোষ্যভৃত্য পুলিশ-র‍্যাব আর সশস্ত্র সন্ত্রাসীদের নামিয়ে ছিলেন। ভেবেছিলেন সফল হবেন। কিন্তু তা আর হল না। পড়ুয়াদের ‘রাজাকার’ আর ‘জঙ্গি’ আখ্যা দিয়ে নিজের পায়েই কুড়ুল মেরেছিলেন স্বৈরাচারী হাসিনা। কেননা, পড়ুয়াদের অনেকেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ফলে ফল হিতে বিপরীত হয়েছে।

গতকাল যেভাবে কোটা আন্দোলনকারীদের খুন করতে নিজের পোষ্যবাহিনীকে আসরে নামিয়ে দিয়েছিলেন, তা অতীতে কোনও প্রধানমন্ত্রী করেননি। রক্ত নদী হয়ে দাঁড়িয়েছিল গোটা দেশ। শেষ পর্যন্ত এত কিছু করেও না আন্দোলন দমাতে পেরেছেন, না নিজের কুর্সি বাঁচাতে পেরেছেন। সোমবার দুপুরেই প্রাণ নিয়ে দেশ ছেড়ে চোরের মতো পালিয়েছেন।

আর সেই খবর রটে যাওয়ার পরে যা ঘটল, তা কেউ কল্পনাও করতে পারেননি। শেখ হাসিনার উপরে মানুষের ক্রোধ আর ঘৃণার কোপ গিয়ে পড়ল জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের উপরে। যে দেশ তিনি গড়েছেন সেই দেশেই ভাঙা হয়েছে তাঁর মূর্তি। এমনকী যে ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়ি ছিল স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার, সেই ঐতিহাসিক বাড়িটিতেও আগুন ধরিয়ে দিলেন উত্তেজিত জনতা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দখল করে মূল্যবান জিনিসপত্র লুঠ করে নিয়ে গেলেন ক্ষিপ্ত সাধারণ মানুষ। প্রাক্তন সেনা আধিকারিক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন মনে করেন, শুধু দেশ ছেড়ে পালিয়ে যাননি শেক হাসিনা, বাবা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে চিরদিনের জন্য ধ্বংস করে দিয়ে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাস থেকে মুজিবের নাম গন্ধ মুছে যাওয়ার পথ প্রশস্ত করেছেন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু