নচিকেতা-চঞ্চলের সুরেলা আড্ডা, সাদা-কালায় মিশল দুই বাংলার

পরিবার পরিজন নিয়ে গত রাতে নচিদা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি সমান খ্যাত কলকাতাতেও। ইতিমধ্যেই কলকাতার নতুন প্রজেক্টে হাত দিয়েছেন তিনি। এবার পরিচালক সৃজিত মুখার্জির হাত ধরে কিংবদন্তি মৃণাল সেনের ভূমিকায় পর্দায় অবতীর্ণ হবেন চঞ্চল চৌধুরী। বাঙালি দর্শকরা কিংবদন্তি রূপে অভিনেতাকে দেখার জন্যে রীতিমতো আকুল। তবে এবার জনপ্রিয় অভিনেতার সঙ্গে ফ্রেমবন্দি হলেন কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। এমন যুগলবন্দি দেখার সাধ্য কজনের হয় বলুন তো!

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নচিকেতার সঙ্গে একটি অসাধারণ ভিডিও পোস্ট করলেন চঞ্চল চৌধুরী। যেখানে দেখা যাচ্ছে, কেউ এখন হারমোনিয়াম বাজাচ্ছে এবং একেবারে গলা ছেড়ে গান ধরেছেন চঞ্চল চৌধুরী। তাঁরই অভিনীত ছবি ‘হাওয়া’-র গান ‘সাদা সাদা কালা কালা’ সুর তুলেছেন ‘পদাতিক’-এর নায়ক। একই ভিডিওতে দেখা গেল, চঞ্চলের সঙ্গে গান ধরেছেন নচিকেতাও। দুই জনপ্রিয় শিল্পীকে একসঙ্গে একই ফ্রেমে দেখে রীতিমতো হুঁশ হারিয়েছেন নেটিজেনরা। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় নচিকেতা। সমাজের নানা ঘটনা, নানা বিষয়ে প্রতিবাদ তিনি গানের ছলে তুলে ধরেন। এটাই নচিকেতার গানের প্রধান বৈশিষ্ট্য। নিজে লিখেই নিজে গান বাঁধেন। অন্যতম প্রতিভাবান অভিনেতা চঞ্চল।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছেন, “পরিবার পরিজন নিয়ে গত রাতে নচিদা মানে নচিকেতা চক্রবর্তীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস। স্মরণে রাখার মতো চমৎকার স্মৃতি। আমাদের সৌভাগ্য,আমরা বাংলা গানে নচিকেতা চক্রবর্তীর যুগ স্বচক্ষে দেখেছি। নচিদা,কামনা করি তোমার সুস্থতা আর দীর্ঘায়িত হোক তোমার শিল্পী জীবন।” হাওয়া ছবির এই গানটি দুই বাংলাতেই সমান জনপ্রিয়তা কুড়িয়েছে। দিন কয়েক আগেই নুসরত ফারিয়া গানটি ধরেছিলেন কোনও একটি ইভেন্টে গিয়ে। এছাড়াও কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখার জন্যে দারুণ ভিড় জমেছিল।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়