আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

চট্টগ্রামে এক আঙিনায় ১৫ মণ্ডপে বাগদেবীর আরাধনা

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামে সরস্বতী পুজো ঘিরে উৎসবের রং লেগেছে শহরের নানা প্রান্তে। বিশেষ করে জে এম সেন হল প্রাঙ্গণ যেন এদিন পরিণত হয়েছে এক মিলন মেলায়। ঐতিহাসিক এই প্রাঙ্গণে একসঙ্গে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিদ্যাদেবী সরস্বতী পুজো। সকাল থেকেই বিভিন্ন বয়সের শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শুক্রবার ভোর হতেই মণ্ডপগুলোতে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। বাণী অর্চনা, আরতি ও পুষ্পাঞ্জলিতে অংশ নেন শিক্ষার্থীরা। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরেও এদিন সরস্বতী পুজোর আয়োজন দেখা গিয়েছে। চট্টগ্রাম মহানগর পুজো উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিখিল কুমার নাথ জানান, এবছর নগরজুড়ে দেড় হাজার মণ্ডপে সরস্বতী পুজোর আয়োজন হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম ঘটেছে জে এম সেন হল মাঠে।

আরও পড়ুন: সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল,চরম লজ্জার ছবি

এই মাঠে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ সহ মোট ১৫ টি সংগঠন ও প্রতিষ্ঠান আলাদা আলাদা মণ্ডপে পুজোর আয়োজন করেছে। শতবর্ষী জে এম সেন হলের ভেতরে মাস্টারদা সূর্য সেন ক্লাবের মণ্ডপ সজ্জা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করেছে। সরোবরের মাঝখানে রাজহাঁসের ওপর অধিষ্ঠিত বীণাপাণি দেবীর মূর্তি, চারপাশে ফুল ও ঝর্নার আদলে সরোবরে জলের ফোয়ারা ছিল চোখে পড়ার মতো।

পুজো উপলক্ষে পিঠে উৎসব ও কম্ব বিতরণ অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেন। তিনি শিক্ষাকে সবার মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে নিরাপদ নগরী গড়ার ইচ্ছে বলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। জে এম সেন হল ছাড়াও নগরীর রামকৃষ্ণ মিশন,চেরাগী পাহাড়, আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকায় মণ্ডপে মণ্ডপে চলছে বিদ্যদেবীর আরাধনা। শাড়ি পাঞ্জাবিতে সজ্জিত শিশু কিশোর ও তরুণদের উপস্থিতিতে সারাদিন উৎসবের আমেজে মুখর থাকে চট্টগ্রাম।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ