সরস্বতী পুজো ও নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল,চরম লজ্জার ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান: বর্ধমান শহরে চরম লজ্জার ছবি।গেটের বাইরে এলাকাবাসী ও প্রাক্তনীরা পুজো করলেন । স্কুল কর্তৃপক্ষ নির্বিকার।পূর্ব বর্ধমান জেলার সদর শহরে বর্ধমানের খাজা আনোয়ার বেড় পৌর প্রাথমিক বিদ্যালয়ে এখন চরম সমালোচনার কেন্দ্র। সরস্বতী পুজো(Saraswati Puja) ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর(Subhas Chandra Bose) জন্মজয়ন্তীর মতো ঐতিহাসিক ও গৌরবময় দিনে সম্পূর্ণভাবে বন্ধ রইল সরকারি বিদ্যালয়ের গেট।ঝুলল তালা।শুক্রবার, ২৩ জানুয়ারি,একদিকে বিদ্যার দেবী বাগদেবীর আরাধনা, অন্যদিকে স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ নেতাজির জন্মদিন। অথচ এই মাহেন্দ্রক্ষণেই বিদ্যালয়ে অনুপস্থিত সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মী। প্রশ্ন উঠছে— এটা কি গাফিলতি, না কি চরম দায়িত্বজ্ঞানহীনতা?

বিদ্যালয়ে কর্মরত চারজন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মী থাকা সত্ত্বেও, আজকের দিনে একজনেরও বিদ্যালয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন বোধ হলো না। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ, অভিভাবক ও বিদ্যালয়ের প্রাক্তনীরা।সবচেয়ে বিস্ময়কর ও লজ্জাজনক বিষয়— যে নেতাজি সুভাষচন্দ্র বসু কারাবন্দি অবস্থাতেও সরস্বতী পুজোর আরাধনা করেছিলেন, সেই মহান নেতার জন্মদিনেই একটি সরকারি বিদ্যালয় বাগদেবীর পুজা থেকে নিজেকে সরিয়ে রাখল।বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদাসীনতার মধ্যেও বিদ্যালয়ের গেটের সামনেই সরস্বতী পুজো ও নেতাজির জন্মজয়ন্তী পালন করেন প্রাক্তনী ছাত্র ছাত্রী ও এলাকাবাসীরা। বিদ্যালয়ের ভেতরে ঢোকার অনুমতি না মিললেও, শিক্ষা ও আদর্শকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজেদের কাঁধেই তুলে নেন তাঁরা।কিন্তু প্রশ্ন থেকেই যায়, সরকারি বিদ্যালয়ে যদি এই দিনেও তালা ঝোলে, তবে পড়ুয়াদের কাছে কী বার্তা যাচ্ছে? এর দায় নেবে কে? শিক্ষা দফতর, না বিদ্যালয় কর্তৃপক্ষ?

ঘটনাটি ইতিমধ্যেই এলাকাজুড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। অবিলম্বে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন সাধারণ মানুষ।গুসকরা কলেজের অধ্যাপক তথা স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মিত্র জানিয়েছেন, আজকের দিনে পুজো হওয়াটা উচিত ছিল। আগে পূজো হত। কিন্তু হঠাৎ পুজো বন্ধ এটা প্রথমবার দেখলাম। অনেক প্রাক্তনীরা আছে তাদের ভাবাবেগে আঘাত হল বলা যায়। পুজোর মধ্য দিয়ে কালচার ধরে রাখার প্রচেষ্টা করি আমরা তাই সেই মর্মে পুজোটা হওয়া উচিত ছিল ।

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে ঝেপে বৃষ্টি, এই জেলাগুলিতে জারি হাই অ্যালার্ট

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ