মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: মায়ের শেষকৃত্যে হাজির থাকতে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভুকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলবন্দি প্রাক্তন ইসকন সন্ন্যাসীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চিন্ময় প্রভুকে পাঁচ ঘন্টার প্যারোলে মুক্তির আদেশ দিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। কড়া নিরাপত্তায় ইসকনের প্রাক্তন সন্ন্যাসীকে মায়ের শেষকৃত্যানুষ্ঠানে হাজির করানো হচ্ছে। উল্লেখ্য, এদিন সকাল সাড়ে নয়টার দিকে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের পুণ্ডরীক ধামে মারা যান চিন্ময় প্রভুর মা সন্ধ্যা রানী ধর।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশজুড়ে শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের মদতে দেশজুড়ে হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা চালায় জামায়াতে ইসলামী-বিএনপি সহ কট্টর মৌলবাদী দলের সদস্যরা। ওই হামলার বিরুদ্ধে সরব হয়েছিলেন প্রাক্তন ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর নেতৃত্বেই রাজপথে নামেন হিন্দু সম্প্রদায়ের সদস্যরা।

হিন্দুদের ওই দুঃসাহস মেনে নিতে পারেনি তারেক রহমানের দল তথা কট্টর হিন্দু বিদ্বেষী হিসেবে পরিচিত বিএনপি। ২০২৪ সালের ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন চট্টগ্রামের বিএনপি নেতা ফিরোজ খান। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম আদালত চত্বর। সংঘর্ষে খুন হন আইনজীবী তথা জামায়াতে ইসলামীর সদস্য সাইফুল ইসলাম। ওই মামলাতেও চিন্ময় প্রভুর নাম জড়ানো হয়। হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি মামলা হয়। জেলেই ঠাঁই হয় চিন্ময় প্রভুর। প্রাক্তন ইসকন সন্ন্যাসীর বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁর জামিন স্থগিত হয়েছে। অপর চার মামলার মধ্যে দুটিতে জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।

চিন্ময় প্রভুর বড় ভাই রঞ্জন ধর সাংবাদিকদের জানিয়েছেন, ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত সন্ধ্যা রানী ধর প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ইচ্ছা অনুযায়ী, গত মঙ্গলবার হাসপাতাল থেকে পুণ্ডরীক ধামে নিয়ে যাওয়া হয়েছিল। মাকে যাতে শেষ বার দেখতে পারেন তার জন্য বুধবারই চিন্ময় প্রভুর প্যারোলের আবেদন জানানো হয়েছিল। যদিও চট্টগ্রাম জেলা প্রশাসন সেই আর্জি মঞ্জুর করেনি। প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময় দাসের পারিবারিক নাম চন্দন কুমার ধর। ধর্মীয় দীক্ষাগ্রহণের পর তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নাম নেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মাদক কারবারের অভিযোগে গ্রেফতার মা ও ছেলে, ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার ১৯ লক্ষ টাকা

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?