চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তারেক জমানায়ও বদল নেই, চাঁদা না পেয়ে স্ত্রীর সামনেই হিন্দু ব্যবসায়ীকে নৃশংসভাবে খুন

নিজস্ব প্রতিনিধি , কক্সবাজার: বাংলাদেশের কক্সবাজার শহরে নৃশংস খুন। দাবি মতো টাকা না দাওয়ায় গণেশ পাল(Ganesh Pal) নামে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। দাবি মত টাকা দিতে না পারায় খুন হতে হল এক মুদির দোকানের হিন্দু মালিককে। ওই নিহত ব্যক্তির বয়স ৪০ বছর। শনিবার বিকেলে স্থানীয় বিজিবি ক্যাম্পের পল্লান কাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গণেশ পালের বাবার নাম বিশ্বনাথ পাল। নিহত গনেশ বিজিবি ক্যাম্পের পল্লানকাটা এলাকার বাসিন্দা। নিহত ব্যক্তির স্ত্রী নেপালি পাল জানিয়েছেন ,তাদের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করার কাজ চলছিল। শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি গণেশ পাল এর দোকানে গিয়ে তার কাছে মোটা টাকা দাবি করে। কিন্তু গণেশ পাল সেই মোটা অংকের টাকা দিতে অস্বীকার করেন এরপর শনিবার বিকেলে জিদান এবং তার এক সহযোগী অতর্কিতে তাদের বাড়িতে এসে হামলা চালায়। টাকা না দেওয়ায় স্ত্রীর চোখের সামনে হিন্দু গণেশ পালকে জিদান এবং তার সহযোগী ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় গণেশ পাল আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে জিদান এবং তার সহযোগী সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় গণেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে।  জাকির হোসেন একজন পেশায় রাজমিস্ত্রি। তার ছেলে জিদান।বিজিবি ক্যাম্পের পল্লানকাটা এলাকার বাসিন্দা। একজন হিন্দু মুদির দোকানের মালিককে এইভাবে নৃশংসভাবে খুন করায় ফের নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশ জুড়ে। নিহত গণেশের কাকার ছেলে আশিস পাল(Ashis Pal) জানান, হঠাৎ তিনি খবর পান তাঁর ভাই গণেশকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ।সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে তার জ্যাঠার ছেলে মারা গিয়েছেন ।তার বুকের বাঁদিকে ছুরির আঘাত রয়েছে। তিনি দাবি করেন, তার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাংলাদেশের নতুন সরকারকে। হিন্দু -বৌদ্ধ – খ্রিস্টান ঐক্য পরিষদের কক্সবাজার জেলার সভাপতি অ্যাডভোকেট দীপঙ্কর বড়ুয়া মিন্টু জানিয়েছেন ,এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ।

ঘরের সেফটি ট্যাঙ্ক তৈরি করতে গিয়ে চাঁদা দিতে হয়। আর চাঁদা না দিলে খুন করা হয় এত ভয়াবহ ঘটনা। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের কঠোরভাবে শাস্তি দিতে হবে এবং এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ ঘটাতে কেউ সাহস না পায়। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ছমিউদ্দিন জানিয়েছেন ,বাড়িতে কাজ চলাকালীন মোটা অংকের টাকা দাবি করা হয় এবং তা না দিলে ছুরি দিয়ে খুন করা হয় ।এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের অতি দ্রুত গ্রেফতার করা হবে এবং উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে জানিয়েছিলেন তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করবেন। কক্সবাজারের গণেশ পালের খুন হওয়ার ঘটনা নতুন করে বাংলাদেশে নব প্রতিষ্ঠিত সরকারকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করাল।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ