‘হাসিনামুক্ত হলেও বাংলাদেশে গণতন্ত্র ফেরেনি’, ইউনূসকে বিঁধলেন বিএনপির মহাসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: যৌথবাহিনীর হাতে বিএনপির এক যুব নেতার মৃত্যু নিয়ে উত্তাল বাংলাদেশের রাজনীতি। খালেদা জিয়ার দলের তরফ থেকে ওই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে দলের যুবনেতার মৃত্যু নিয়ে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারকে খোঁচা দিয়ে  তিনি বলেছেন, ‘দেশ শেখ হাসিনার কব্জা থেকে মুক্তি পেয়েছে বটে কিন্তু বিন্দুমাত্র গণতন্ত্র ফেরেনি। হাসিনা জমানার মতোই সেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে। আইনের শাসন বলে কিছু নেই।’

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা থেকে তৌহিদুল ইসলাম (৪০) নামে বিএনপি’র এক যুব নেতাকে আটক করা হয়। হেফাজতে নিয়ে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করে সেনা জওয়ান এবম পুলিশ কর্মীরা। ওই মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তৌহিদুল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তিনি চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান। তৌহিদুলের বিচারবহির্ভূত মৃত্যু নিয়ে ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। চাপের মুখে সংশ্লিষ্ট সেনা আধিকারিককে সরানো হয়েছে। দলের যুব নেতার মর্মান্তিক মৃত্যু নিয়ে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারকে নিশানা করেছে বিএনপি নেতৃত্ব।

এদিন উত্তরায় এক দলীয় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শেখ হাসিনার জমানায় ১৬ বছর ধরে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। ওই হত্যাকাণ্ডের ফলে বহু মা-বাবা নিজের প্রিয় সন্তান হারিয়েছে। তার বিচার হয়নি। অথচ অন্তর্বর্তী সরকারের সময়ে ফের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হল।’ অতি দ্রুত নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে এক অরাজকতা চলছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে। সিন্ডিকেট রাজের বিরুদ্ধে নীরব রয়েছে প্রশাসন। এই অবস্থা থেকে একমাত্র মুক্তি দিতে পারে নির্বাচিত সরকার।’

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দিয়ে নয়া রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ওই দল গঠন প্রসঙ্গেও অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপির মহাসচিব। ইউনূসকে সতর্ক করে দিয়ে তিনি বলেন ‘ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানাই। তবে কিছু লোক সরকারে থাকবেন, কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন, এটা হতে পারে না।’

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…