চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে চালু ‘মিতালী এক্সপ্রেস’

নিজস্ব প্রতিনিধি, ঢাকাদীর্ঘ প্রতীক্ষার অবসান।

বুধবার থেকে গড়াতে  শুরু করল  ‘মিতালী এক্সপ্রেস’ (Mitali express) । বাংলাদেশের রেলমন্ত্রী (Rail minister) নূরুল ইসলাম এবং ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে আজ বুধবার সকাল ৯.২৫ ঘ. তে। ভার্চুয়ালি ট্রেন পরিষেবার উদ্বোধন করেন।  ট্রেন উদ্বোধন করতে শনিবার দিল্লি আসেন বাংলাদেশের রেলমন্ত্রী নূরুল ইসলাম।

মিতালি এক্সপ্রেসের (Mitali express) উদ্বোধনের পর ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করেন লেখেন, এই ট্রেন পরিষেবা দু দেশের মধ্যে ঐতিহ্যের পাশাপাশি বর্তমান ও ভবিষ্যৎকে ভাগ করে নেওয়ার একটা প্রচেষ্টা।

মিতালি এক্সপ্রেস (Mitali express) হলদিবাড়ি (ভারত) এবং চিলাহাটির (বাংলাদেশ) মধ্যে চলাচল করবে। নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটির দূরত্ব ৭১ কিলোমিটার। চিলাহাটি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের দূরত্ব ৪৫৩ কিলোমিটার। এ দূরত্বে চলতে ট্রেনটির সময় লাগবে প্রায় ১০ ঘণ্টা।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়বে বেলা পৌনে বারোটায়। ঢাকায় পৌঁছবে সেদিন রাত সাড়ে ১০টায় (বাংলাদেশের স্থানীয় সময়) । অন্যদিকে, ঢাকা থেকে মিতালি এক্সপ্রেস(Mitali express)  ছাড়বে স্থানীয় সময় রাত ৯.৫০ ঘ.তে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরের দিন ভোর সাড়ে ছটায়। মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি এক্সিকিউটিভ ও এসি চেয়ার কার শ্রেণির আসন আছে। ট্রেনে ক্যাটারিং সুবিধাও আছে।

করোনার কারণে দীর্ঘ ২৬ মাস বন্ধ থাকার পর গত ২৯ মে থেকে দুই দেশের মধ্যে আবার মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়। আজ চালু হলো তৃতীয় ট্রেন ‘মিতালী এক্সপ্রেস।’ রবি ও বুধবার মিতালী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে ঢাকায় আসবে। আর সোম ও বৃহস্পতিবার ঢাকা থেকে নিউ জলপাইগুড়িতে যাবে।

আরও পড়ুন প্রতীক্ষার অবসান, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ