‘ভারতকে কোনও অনুরোধ করিনি’, ডিগবাজি বাংলাদেশ বিদেশ মন্ত্রীর

গত ১৮ অগস্ট বিদেশ মন্ত্রী বলেছিলেন, ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা (Sk Hasina) সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে মোদি সরকারকে (India Government) কোনও অনুরোধ জানাননি বলে সোমবার দাবি করেছেন বিদেশ মন্ত্রী (Foreign Minister) এ কে আবদুল মোমেন (A K Abdul Momen)। মন্ত্রিসভার বৈঠক শেষে এদিন সাংবাদিকদের তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারকে (Sk Hasina Government) টিকিয়ে রাখতে হবে, এমন কোনও কথা ভারত সরকারকে বলিনি। আমার নামে ডাহা মিথ্যা প্রচার চলছে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজের মন্ত্রিত্ব বাঁচাতেই ডিগবাজি খেয়েছেন বিদেশ মন্ত্রী (Foreign Minister)। যদিও যেভাবে তাঁকে সরাতে ক্রমশই দলের অন্দরে ও বাইরে চাপ বাড়ছে তাতে মোমেন মন্ত্রিত্ব বাঁচাতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

গত ১৮ অগস্ট চট্টগ্রামের জে এম সেন হলে (Chittagong J M Sen Hall) জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে বিদেশ মন্ত্রী বলেছিলেন, ‘দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’ তাঁর ওই মন্তব্য নিয়ে গোটা দেশ তোলপাড় হয়ে যায়। সরকার বাঁচাতে বিদেশি শক্তির সাহায্য চাওয়ার কথা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন মোমেন। দেশের আমজনতা তো বটেই শাসকদল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও বিদেশ মন্ত্রীর এমন বালখিল্য মন্তব্যের সমালোচনায় ক্ষুব্ধ হন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সম্পাদক আবদুর রহমান স্পষ্ট জানিয়ে দেন, মোমেন দলের কেউ নন। ফলে তাঁর বক্তব্যের দায়ভার নেবে না দল।

চাপের মুখে এদিন বিদেশ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনও কথা বলিনি। শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে, এমন কোনও অনুরোধ করিনি। আমার নামে যা প্রচার হচ্ছে তা ডাহা মিথ্যা। যে অভিযোগে আমাকে অভিযুক্ত করা হয়েছে তার কোনও সারবত্তা নেই।’

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

যাত্রীদের জন্য সুখবর! মধ্যরাত পর্যন্ত বাস, জানুন কোন কোন রুটে মিলবে পরিষেবা

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

গ্রেফতার জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা

কুলগাম জঙ্গি হামলায় দ্বিতীয় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নিহত ২

কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় নিহত একাধিক, এলাকাজুড়ে আতঙ্ক