বাংলাদেশে শুধু হিন্দুরা নন, দুর্গা পুজো করেন আরও বহু জাতিগোষ্ঠী

বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী দুর্গা পুজোতে সামিল হন। অন্তত ১৫টি নৃতাত্ত্বিক গোষ্ঠী পুজো করে

Share:

বিশেষ প্রতিবেদন: বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গা পুজো। কিন্তু বাংলাদেশে এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষ পালন করেন না। সেদেশের বহু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও পালন করেন দুর্গা পুজো। এই প্রতিবেদিনে সংক্ষেপে সেই সব জাতিগোষ্ঠীর কথা তুলে ধরা হবে।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে আড়ম্বড়ভাবে পালিত হয় দুর্গা পুজো। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী দুর্গা পুজোতে সামিল হন। দেশের অন্তত ১৫টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ দুর্গা পুজো করে বলে বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ আদিবাসী ফোরামের তরফে জানানো হয়েছ। এই ফোরামের নেতা সঞ্জীব দ্রং জানান, বাংলাদেশে দুর্গা পুজো করে এমন জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে ত্রিপুরা, হাজং, বানাই, ওরাওঁ, মাহাতো, পাত্র, কোচ, বর্মন, গঞ্জু, ডালু-সহ আরও কয়েকটি জাতিগোষ্ঠী। তবে প্রকৃতি পূজারী এই সমস্ত নৃগোষ্ঠীর পুজোর পদ্ধতির সঙ্গে প্রচলিত দুর্গা পুজোর ফারাক রয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, রাজশাহী-সহ কয়েকটি জেলায় বসবাসকারী নৃগোষ্ঠীর মানুষেরা দুর্গা পুজোর উৎসব পালন করেন। তিনি আরও জানান, শক্তির প্রতীক হিসেবেই মূলত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা দুর্গার পুজো শুরু করেন। ব্রিটিশ শাসনামলে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বছরের একটি নির্দিষ্ট সময়ে দুর্গা পুজো পালন শুরু হয়েছিল। সেই সময় থেকেই বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে দুর্গা পুজো পালনের প্রথা শুরু হয় বলে মনে করেন কেউ কেউ।

বাংলাদেশে ত্রিপুরা জাতিগোষ্ঠী দীর্ঘ দিন ধরে দুর্গা পুজো করে আসছে। সেদেশে ত্রিপুরা জাতিগোষ্ঠীর জনসংখ্যা এক লাখ ৩৩ হাজারের মতো। হাজং জনগোষ্ঠী কিছুটা ভিন্নভাবে দুর্গা পুজো পালন করে। এক সময় কেবলই প্রকৃতির পূজারী বানাই জাতিগোষ্ঠীও বর্তমানে দুর্গা পুজো পালন করে। তবে তাদের পুজোও কিছুটা ভিন্নভাবে উদযাপন করে তারা। পাত্র জনগোষ্ঠীর মানুষেরা দুর্গা পুজোকে ‘খেমুং লারাং’ নামে ডাকে। তাঁরা দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর আগে থেকে এই উৎসব পালন করে আসছে বাংলাদেশে। এছাড়াও বাংলাদেশের ওরাওঁ জনগোষ্ঠীর মানুষ প্রকৃতি উপাসক, হলেও তাদের মধ্যেও দুর্গার দুর্গতিনাশিনী রূপের পুজো করা হয়।

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস