Cyclone In Bangladesh: বাংলাদেশের ইতিহাসে পাঁচ ভয়াবহ ঘূর্ণিঝড়

১৯৭০ সালের ১২ নভেম্বর সুপার সাইক্লোনে তছনছ হয়ে গিয়েছিল ভোলা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় গতি ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। নদীমাতৃক দেশটি গত ১৫০ বছরে একাধিক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের ছোবলে যেমন লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন, তেমন অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ পাঁচ ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ-

ভোলা সাইক্লোন

দেশ স্বাধীনের এক বছর আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর সুপার সাইক্লোনে তছনছ হয়ে গিয়েছিল ভোলা। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় বাতাসের গতি ছিল ঘন্টায় ১৮৫ কিলোমিটার। জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল ১০ থেকে ৩৩ ফুট। জলোচ্ছ্বাসের ফলে ভেসে গিয়েছিলেন কয়েক হাজার মানুষ। যাদের কোনও দিন খোঁজ পাওয়া যায়নি। সরকারি হিসেবে ভয়াবহ সাইক্লোনে প্রাণ হারিয়েছিলেন ৩ লক্ষ মানুষ। বেসরকারি মতে সংখ্যাটি আনুমানিক ৫ লক্ষ। ১০ লাখের বেশি গবাদিপশুর মৃত্যু হয়েছিল। প্রায় ৪ লক্ষ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন

বরিশাল জেলার অন্যতম বর্ধিষ্ণু জনপদ হচ্ছে বাকেরগঞ্জ। ব্রিটিশ জমানায় ১৮৭৬ সালে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছিলেন বাকেরগঞ্জের বাসিন্দারা। পয়লা নভেম্বর ঘূর্ণিঝড়ের ছোবলে ছিন্নভিন্ন হয়েছিল বাকেরগঞ্জ। প্রাণ হারিয়েছিলেন দুই লক্ষ মানুষ। অসংখ্য গবাদি পশু প্রাণ হারিয়েছিল। এখনও পর্যন্ত প্রাণহানির  নিরিখে বাকেরগঞ্জ সাইক্লোন শীর্ষে রয়েছে।

১৯৯১ সালের সুপার সাইক্লোন

স্বাধীন বাংলাদেশে ১৯৯১ সালের ২২ এপ্রিল চট্টগ্রামের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় ১৫৫ মাইল বেগে আঘাত করে। ঝড়ে সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, খেপুপাড়া, ভোলা, টেকনাফসহ ১৯ জেলার ১০২টি উপজেলা চরম ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে মারা যান ১ লক্ষ ৩৮ হাজার ৮৮২ জন মানুষ। প্রায় ১ কোটি মানুষ ঝড়ের ছোবলে সর্বস্ব হারান।

ঘূর্ণিঝড় সিডর

২০০৭ সালের ১৫ নভেম্বর খুলনা-বরিশাল উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিডর। আঘাত হানার সময়ে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ২৬০ কিলোমিটার। রেডক্রসের হিসাবে সিডরে ১০ হাজার মানুষ মারা গিয়েছে বলে দাবি করা হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ঘূর্ণিঝড় সিডরকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়।

ঘূর্ণিঝড় আয়লা

২০০৯ সালের ২৫ মে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লা। ওই ভয়াবহ ঘূর্ণিঝড়ে খুলনা ও সাতক্ষীরায় প্রাণ হারান ১৯৩ জন মানুষ।

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ