পদ্মা সেতু: ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

আগামী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পদ্মা সেতু (Padma Bridge) নির্মাণ নিয়ে দুর্নীতির (Corruption) মিথ্যা অভিযোগের পিছনে থাকা কুচক্রীদের খুঁজে বের করতে কমিশন (Commission) গঠনের নির্দেশ দিল হাইকোর্ট (High Court)। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার (Justice Md. Nazrul Islam Talukder) ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের (Justice Quazi Md. Ijarul Haque)  সমন্বয়ে গঠিত বেঞ্চ আগামী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন করার নির্দেশ দিয়েছেন। কমিশন গঠনের বিষয়টি আদালতের গোচরে আনারও নির্দেশ দেওয়া হয়েছে। মূলত এদিনের নির্দেশে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস (Muhammad Younus)  ও বিএনপি (BNP) নেতাদের অস্বস্তি বাড়ল বলেই মনে করছেন আইনজীবীরা।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি পদ্মা সেতু নির্মাণ নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে প্রশাসনের বিভিন্ন মন্ত্রক ও শীর্ষ আধিকারিকদের নোটিশ জারি করে হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ। ওই নোটিশে পদ্মা সেতুর মিথ্যা দুর্নীতি গল্প সৃষ্টিকারী কে- তা জানতে চেয়ে এবং প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য ‘ইনকোয়ারি অ্যাক্ট ১৯৬৫ (৩ ধারা)’ অনুসারে কমিশন গঠন এবং দোষীদের বিচারের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ক্যাবিনেট সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন ও যোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। কিন্তু দফায়-দফায় সরকার পক্ষ বাড়তি সময় চাওয়ায় মামলার শুনানি পিছিয়ে যায়। সেই সঙ্গে মামলার শুনানির জন্য বেঞ্চও বদলে যায়।

গতকাল সোমবার এ সংক্রান্ত মামলার শুনানির সময়ে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দ প্রশ্ন তোলেন, ‘ষড়যন্ত্র না থাকলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ কেন হল?’ সেই সঙ্গে পর্যবেক্ষণ মন্তব্যে বিচারপতিরা বলেন, পদ্মা সেতু আমাদের জাতীয় সম্পদ। এটা আমাদের অহঙ্কার। এই ধরনের জাতীয় স্বার্থ ও উন্নয়নের বিরুদ্ধে যারা থাকেন, তারা জাতির শত্রু, দেশের শত্রু, তাদের চিহ্নিত করা দরকার।’

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ