হাসিনা জমানার সংসদের স্পিকার শারমিন চৌধুরী গ্রেফতার

জানা গিয়েছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে চারটে নাগাদ ঢাকার ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত একটি বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ শেখ হাসিনা জমানার বাংলাদেশ সংসদের স্পিকার শারমিন চৌধুরী গ্রেফতার। জানা গিয়েছে, মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে চারটে নাগাদ ঢাকার ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত একটি বাসভবন থেকেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এরপর ‘হাসিনার মেয়ে’ হিসেবে পরিচিত শারমিনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। তাঁকে হেফাজতে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। জানিয়েছেন, বর্তমানে সংসদের প্রাক্তন স্পিকারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

তবে কোন মামলার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা কর্তৃপক্ষ। পরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তা।তবে জানা গিয়েছে, প্রাক্তন স্পিকারের বিরুদ্ধে ২০২৪ সালে জুলাই-অগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সহিংসতার ছড়ানোর একাধিক মামলা রয়েছে। যে আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ২০২৪ সালের ২৭ অগস্ট গণ-অভ্যুত্থান আন্দোলনের সময়ে রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন। এরপরেই তাঁকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠে শারমিনের বিরুদ্ধে। এই নিয়ে নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে শারমিন চৌধুরী, প্রাক্তন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

যদিও এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়ে জেল খাটছেন প্রাক্তন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এবার শারমিনকে গ্রেফতার করা হল। তবে এই হত্যাকাণ্ডের কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা জানা যায়নি। প্রসঙ্গত, হাসিনা জমানায় ড. শিরিন শারমিন চৌধুরী দীর্ঘ সময় জাতীয় সংসদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি প্রথমবার স্পিকার নির্বাচিত হন, এরপর থেকে থেকে টানা চারবার এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি শপথ গ্রহণ করেছিলেন তিনি। মূলত আওয়ামী লীগের টিকিটে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণ আন্দোলনের সময়ে হাসিনা সরকারের পতনের পর তিনি গতবছর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। কিন্তু ৫ অগস্টের পর থেকে তাঁকে আর জনসম্মুখে দেখা যায়নি।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট