ঢাকার বুড়িগঙ্গা নদীতে ওয়াটার বাস ডুবি, মৃত চার, নিখোঁজ কমপক্ষে ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবোঝাই ওয়াটার বাস ডুবির ঘটনায় রবিবার গভীর রাত পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন। নিখোঁজদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। তবে জীবিত আসবস্থায় তাঁদের উদ্ধারের আশা ছেড়েছেন উদ্ধারকারীরা।

দমকল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সোয়া আটটা নাগাদ শ্যামবাজারের লালকুঠি ঘাট থেকে কেরানীগঞ্জের তেলঘাটে যাওয়ার পথে একটি বালি বোঝাই বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী ওয়াটার বাসের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই যাত্রী বোঝাই ওয়াটার বাসটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময়ে ওয়াটার বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরে ২৫ জনের মতো যাত্রী তীরে উঠে আসেন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্দারকার্যে নামে নৌ পুলিশ ও দমকল কর্মীরা। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ডুবুরিও নামানো হয়।

রাত হওয়ায় উদ্ধারকার্যে হিমশিম খান ডুবুরি ও উদ্ধারকারীরা। আট জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। রাতের দিকে চারজনের নিথর দেহ উদ্ধার করা হয়। যে বাল্কহেডটির সঙ্গে ধাক্কা লেগে ওয়াটার বাসটি ডুবে গিয়েছে সেটিকে আটক করা হয়েছে। নৌ-পুলিশের সদরঘাট থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম জানিয়েছেন, রাত হওয়ার কারণে ওয়াটার বাসটিতে যাত্রীর সংখ্যা বেশি ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণেই ওয়াটার বাসটি ডুবে গিয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে জড়ো হয়েছেন নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যরা। সময যত গড়াচ্ছে ততই বাড়ছে উদ্বেগ।

সোম সকালেই ঘোড়ার লাফ শেয়ারবাজারের, সেনসেক্স বাড়ল ৮৩০ পয়েন্ট

ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব! স্বামী-স্ত্রীসহ তিনজনকে নৃশংসভাবে হত্যা, আতঙ্ক এলাকাজুড়ে

চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হয়ে পরিষেবা মিলবে কবে?‌ দু’‌দফা চলল নির্বিঘ্নে

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি, কলকাতায় কত?

ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই