কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতের তালু দেখে বা শারীরিক গঠন বা কথা শুনে নয়। মানুষের বসার ভঙ্গিতেও লুকিয়ে থাকে একাধিক বৈশিষ্ট্য। যা দেখে মানুষের চরিত্র সম্পর্কে অনেককিছু বলা যায়। মানুষের বাচনভঙ্গি থেকে যেমন তাঁকে চেনা যায়, তেমন হাঁটাচলা, বসার ভঙ্গি দেখেও চরিত্রের বৈশিষ্ট মেলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাগ্য নির্ণয় করা সম্ভব বলে মনে করা হয়। যে যেমনভাবে বসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেইভাবেই বসেন। সেটা দেখেই অনেক কিছু বলা সম্ভব।

অনেকে মেরুদণ্ড ঋজু রেখে শান্তভাবে বসেন। তাঁরা আসলে আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী হন। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে। মনকে শান্ত রেখে বহু দূর পর্যন্ত ভাবনা চিন্তা করতে পারেন। দায়িত্ব পালন করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। জীবনে সবক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।  

অনেকেই পায়ের ওপরে পা রেখে বসেন। এই ধরনের মানুষ শিল্পী মনের হন। এঁরা সৃজনশীল হন। অফুরান কল্পনাশক্তি রয়েছে তঁদের মধ্যে। জীবনের প্রতি উদার মনোভাব রয়েছে তাঁদের। কিন্তু মাঝেমধ্যে নিরাপত্তাহীনতা তাঁদের বিপদে ফেলে। কোনও সম্পর্ক তৈরির আগে চারদিক ভাবনা চিন্তা করে কাজ করেন।

আবার অনেকে সামনের দিকে ঝুঁকে বসতে পছন্দ করে। এরা আসলে অনুসন্ধিৎসু প্রকৃতির। প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করেন। এঁরা কথা খুব কম বলেন। ইতিবাচক চিন্তাভাবনা করতে চান।

অনেকেই আছেন, বসে খুব নড়াচড়া করেন, এঁরা আসলে মানসিক উদ্বেগে ভোগেন। মনের মধ্যে থেকে বিচলিত হয়ে থাকেন। এঁরা অস্থির প্রকৃতির মানুষ হয়ে থাকেন। দীর্ঘক্ষণ একজায়গাতে বসে থাকা এদের স্বভাবে নেই।

আবার কেউ কেউ পিছনের দিকে হেলে বসতে পছন্দ করেন, সময় নিয়ে সমস্ত কাজ করতে ভালবাসেন। আবেগপ্রবণ ও স্পর্শকাতর হন এঁরা। আবেগের বশেই জীবনের সিদ্ধান্ত নিতে ভালবাসেন।

যাঁরা বসার সময় বুকের কাছে আড়াআড়ি ভাবে দু’টি হাত যুক্ত করে বসেন তাঁরা আত্মরক্ষাপ্রবণ হন। সহজে নতুন মানুষের সঙ্গে মিশতে পারেন না। কথা খুব কম বলেন।

 

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

ঠাকুমার হাতের সেই মালপোয়ার স্বাদ ফিরিয়ে আনুন, রইল সহজ রেসিপি

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার খুদের টিফিন বক্স সাজিয়ে তুলুন, রইল ৫ সহজ রেসিপি

মর্মান্তিক দুর্ঘটনা! কেষ্টপুরে গাড়ি-সহ পুকুরে ডুবে মৃত্যু গৃহবধূর

স্বাধীনতা দিবসের দুপুরে পাতে রাখুন নেতাজির প্রিয় পদ ‘পালং শাকের বাটি চচ্চড়ি’

কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের টেক অফে দেরি, বিক্ষোভ যাত্রীদের

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার