রমজানের মুখেই পেট্রল-ডিজেলের দাম কমাল শেখ হাসিনা সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সামনেই শুরু রমজান মাস। কিন্তু তার আগেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের আগুন ছোঁয়া দামে নাভিশ্বাস উঠেছে আম আদমির। চিনি থেকে ডাল, চাল থেকে তেল- সব পণ্যের দাম ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। ফলে ক্ষোভও বাড়ছে আমজনতার মনে। সেই ক্ষোভ খানিকটা প্রশমনে জ্বালানি তেলের দাম কমাল শেখ হাসিনা সরকার। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৭৫ পয়সা এবং পেট্রলের দাম ৩ টাকা কমানো হয়েছে। আর অকটেনের দাম কমেছে লিটার প্রতি ৪ টাকা।    

বৃহস্পতিবার বিদ্যু‍ৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু হয়েছে। আর তার ফলে কমছে জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা থেকে কমে হয়েছে ১০৮ টাকা ২৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। অকটেনের দাম ১৩০ টাকা থেকে কমে হয়েছে ১২৬ টাকা। আর পেট্রলের দাম ১২৫ টাকা থেকে কমে হয়েছে ১২২ টাকা। আগামিকাল শুক্রবার থেকেই নয়া দাম কার্যকর হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভর্তুকি কমাতে ২০২২ সালের অগস্ট মাসে এক লাফে জ্বালানি তেলের দাম গড়ে ৪২ শতাংশ বাড়িয়েছিল বিদ্যু‍ৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রক। ব্যাপক সমালোচনার মুখে ২৩ দিনের মাথায় ওই মাসের শেষ দিকে প্রতি লিটারে ৫ টাকা করে কমানো হয় দাম।

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী