হাওড়ার বাঁকড়ায় পঞ্চায়েত অফিসে চলল গুলি, নামল র‍্যাফ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগেই হাওড়ায় ছড়াল উত্তেজনা। বৃহস্পতিবার হাওড়ার বাঁকড়ায় তিন নম্বর পঞ্চায়েত অফিসে চলল গুলি। প্রায় ৭ রাউন্ড গুলি চলেছে বলে খবর। এই ঘটনায় একজন গুরুত্বর আহত হয়েছেন। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছিয়েছে পুলিশ। নামনো হয়েছে RAF ।

এই ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ মুখে কালো কাপড় বেঁধে ৩-৪ জন দুষ্কৃতিরা পঞ্চায়েত অফিসে ঢুকে এলোপাথারি গুলি চালায়। তাতেই প্রাণ বাঁচাতে সবাই পালাতে শুরু   করে। দুষ্কৃতীদের গুলি লাগে এক ব্যক্তির দেহে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সরাসরি গুলি না লাগলেও এই ঘটনায় পঞ্চায়েত প্রধানের বাবা-সহ মোট দু’জন জখম হয়েছেন।

উল্লেখ্য, এই ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ  জানিয়েছে,’ আমাকে লক্ষ্য করে গুলি চালান হয়।  প্রাণ বাঁচাতে টেবিলের তলায় লুকিয়ে পড়ি। ‘ তবে এই হামলা কারা চালাল তা এখন জানা যায়নি। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।  আচমকাই কেন গুলি চলল পঞ্চায়েত অফিসে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে এদিনের এই ঘটনার জেরে বাঁকড়া এলাকায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন