মৃত স্ত্রী-সন্তানকে শেষ দেখা দেখেছিলেন জেলগেটে, জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঘরে-বাইরে তীব্র নিন্দার মুখে পড়ে হুঁশ ফিরল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের। স্ত্রী-সন্তানের মৃত্যুর তিন দিন বাদে জামিন পেলেন যশোর জেলে বন্দি বাগেরহাট উপজেলার ছাত্র লীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। আজ সোমবার (২৬ জানুয়ারি) মানবিক কারণে আগামী ছয় মাসের জন্য স্ত্রী ও সন্তান হারানো ছাত্রনেতাকে জামিন দিয়েছে হাইকোর্ট। প্রশ্ন উঠেছে, নিজেদের অমানবিকতা ধামাচাপা দিতেই কি তড়িঘড়ি সাদ্দামকে জামিন দেওয়া হল?

গত বছরের ৪ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারী ছাত্র জনতার উপরে হামলার অভিযোগে মোট ১১টি মিথ্যা মামলা দেওয়া হয় তাঁর নামে। অথচ তখন দেশেই ছিলেন না সাদ্দাম। চিকি‍ৎসার জন্য ভারতে গিয়েছিলেন। বাগেরহাটে না রেখে তাঁকে পাঠানো হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা জামায়াতে নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে তাকে জামিন দিতে অস্বীকার করেছিলেন নিম্ন আদালতের বিচারকরা। তবে হাইকোর্ট থেকে আট মামলায় জামিন হয়েছিল। কিন্তু বাকি তিন মামলায় জামিন না হওয়ায় জেলেই থাকতে হয়েছিল।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর পাশেই নিথর দেহে পড়ে ছিল তার ৯ মাসের শিশু সন্তান নাজিফের মরদেহ। জেলে থাকায় সন্তানের মুখ দেখার কিংবা কোলে তুলে আদর করার সৌভাগ্য হয়নি সাদ্দামের। শেষ বার যাতে স্ত্রী ও সন্তানের মুখ দেখতে পারেন তার জন্য সাদ্দামের পরিবারের তরফে বাগেরহাটের জেলাশাসক গোলাম বাতেন ও পুলিশ সুপার হাছান চৌধুরীর কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন জানানো হয়। কিন্তু ওই আর্জি খারিজ করে দেন দুজনে। শেষ পর্যন্ত গত শনিবার সাদ্দামের মৃত স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানকে অ্যাম্বুলান্সে চাপিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

জেল গেটেই স্ত্রী ও একরত্তি সন্তানকে সন্তানকে শেষ বারের মতো দেখেন ছাত্রলীগ নেতা। স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট পাঁচেক সময় দেওয়া হয় সাদ্দামকে।ওই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই ফুঁসে ওঠেন বাংলাদেশের সাধারণ মানুষ। ইউনূস সরকারের অমানবিক আচরণ নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দেন লক্ষ-লক্ষ মানুষ। সমালোচনার মুখে পড়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক হাস্যকর বিবৃতি দেওয়া হয়।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ