‘ট্রাম্পের কাছে গিয়েও কিছু করতে পারেনি’, মোদিকে ব্যঙ্গ মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই বৈঠক নিয়েই মোদিকে ব্যঙ্গ করলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস আকাদেমিতে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠককে ব্যঙ্গ করে মোল্লা ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ (পড়ুন নরেন্দ্র মোদি) ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি।’ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘মোদিকে ব্যঙ্গ করে রাজনৈতিক শিষ্টাচারের সব সীমা লঙ্ঘন করেছেন ‘রাজাকার’ ইউনূস। কোনও দেশের রাষ্ট্রপ্রধান অন্য কোনও দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে ব্যঙ্গ করেন না।’

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা। আর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরেই অবৈধভাবে বাংলাদেশে আন্তর্বর্তী সরকার গঠন করে ক্ষমতা দখল করেছে একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যাকারী পাক সেনাদের দোসর তথা কুখ্যাত রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। আর ক্ষমতায় বসেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে ভারত বিদ্বেষ ছড়ানো শুরু করে দিয়েছে। ভারতে নাশকতা চালাতে হিযবুত তাহরী, আনসারুল্লাহ বাংলা টিমের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে জঙ্গিদের অস্ত্র সরবরাহকারী লু‍ৎফুজ্জামান বাবরকেও জেল থেকে ছেড়ে দিয়েছেন। সেই সঙ্গে মুছে ফেলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ মুক্তিযুদ্ধের নায়কদের নাম।

এদিন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত গড়ে তুলতে সেগুন বাগিচার ফরেন সার্ভিস আকাদেমিতে বৈঠকে বসেছিলেন মোল্লা ইউনূস। ওই বৈঠকেই ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। মোদিকে ব্যঙ্গ করে বলেন ‘সরকারের পথচলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। যত ছোট-বড়, মাঝারি ও ধনী রাষ্ট্র—সবাই আমাদের পক্ষে। কারও কোনও দ্বিধা নেই। সে কারণে ভারত সুবিধা করতে পারছে না। পদে পদে তারা ব্যাহত হচ্ছে। বহুবার প্ররোচনা করেও গল্প বিশ্বাসযোগ্য করতে পারছে না তারা। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপপ্রচার চালাতে গিয়েও পারেনি তারা।’ অন্তবর্তী সরকারের তৈরি করে দেওয়া প্রতিবেদন হুবহু নকল করে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টুর্ক প্রকাশ করাতেও উচ্ছ্বাস প্রকাশ করেন ইউনূস। তাঁর কথায়, ‘আমরা যে রিপোর্ট তৈরি করে দিয়েছি, সেই রিপোর্ট হুবহু প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। এটা আমাদের বড় জয়। শেখ হাসিনাকে খতম করতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার প্রধান যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তা কোনও দিনই ভুলব না।’

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি