বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: উত্তর-পূর্ব ঝাড়খণ্ডের উপর ৯০০ মিটার উচ্চতায় অবস্থান করছে ঘূর্ণাবর্ত। সঙ্গে ১২.৬ কিমি উচ্চতায় ১৫০ কিমি/ঘণ্টা গতির জেট স্ট্রিম এবং ৩.১ কিমি উচ্চতায় একটি পশ্চিমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। যার ফলে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে সঙ্গে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘের। সেই কারণে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ব্য়াপক ঝড়-বৃষ্টি হচ্ছে। একই কারণে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে বাংলাদেশজুড়ে। দেশটিতে কালবৈশাখী ও বজ্রপাতের দাপটে ঘটছে প্রাণহানি। গতকাল, রবিবারই শুধু সাত জেলায় ১৩ জনের মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের জন্য।

আরও পডুন: কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, পঞ্চগড়, জামালপুর, নাটোর ও ঠাকুরগাঁওয়ে বজ্রপাতের জেরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে উত্তরাঞ্চলের ছয়টি জেলাতেই ১১ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গাইবান্ধাতে। এই জেলার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় মোট চারজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জে বজ্রপাতে মুহাম্মদ ফুয়াদ চৌধুরী (৩৩), মুহাম্মদ রাফি চৌধুরী (১১) ও মুহাম্মদ মিজানুর রহমান (২০) ঘটনাস্থলেই মারা যান। জখম হন আরও ১। এছাড়া সাঘাটা উপজেলায় নম্বার আলি (৬৫) নামে এক বৃদ্ধ বজ্রপাতে নিহত হন।

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁরা মাঠে চাযের কাজ করছিলেন বলে জানা গিয়েছে। জামালপুরের মেলান্দহ ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মেলান্দহ উপজেলায় রান্নাঘরে কাজ করার সময়ে মর্জিনা বেগম (২২) নামে এক গৃহবধূ মারা যান। একই দিনে সদর উপজেলার চর যথার্থপুর গ্রামে মাঠ থেকে গবাদি পশু আনতে গিয়ে হাসমত আলী হাসু (৪৫) নামের একজনের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূ ও এক কৃষকের মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলীতে মাঠে গবাদি পশু আনতে গিয়ে বজ্রপাতে সুমন হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগানে কাজ করার সময় সোহরাওয়ার্দী (৪০) নামে এক দিনমজুর মারা যান। নাটোরের সিংড়ায় চাষের কাজের শেষে ঘরে ফেরার পথে বজ্রপাতে সম্রাট হোসেন (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হল্যান্ডদের টেক্কা দিলেন ভোজানিয়া

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই