ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর বাড্ডা এলাকায়। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্রী মুনিরা মাহজাবিন মিমো। এই ঘটনায় সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা ও শোকের আবহ।

জানা গিয়েছে, মুনিরা মাহজাবিন মিমো ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছিলেন। রবিবার সকালে এই ঘটনার খবর সামনে আসে। তারপর থেকেই বিশ্ববিদ্যালয় মহলে শোকের আবহ তৈরি হয়েছে। বিভাগীয় সূত্রে জানা যায়, সকালে তাঁর বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়। ঘটনার পর প্রাথমিকভাবে একটি সুইসাইড নোট উদ্ধারের কথা জানা গেছে। সেই নোটে কয়েকজনের নাম উল্লেখ ছিল বলে সূত্রের খবর। তদন্তকারী সংস্থা ঘটনার সবদিক খতিয়ে দেখছে।

আরও পড়ুন: দ্বিতীয় দফার নির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা গড়ে তুলতে নামছে ‘Beast’

ঘটনার পর বিভাগের এক শিক্ষক এবং এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ঘটনার পেছনের সম্ভাব্য কারণ এবং শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না প্রশাসন। মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। বিভাগীয় এক বিবৃতিতে জানানো হয়েছে, তিনি অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত স্বভাবের শিক্ষার্থী ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যু সহপাঠী, শিক্ষক এবং কর্মীদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলছেন।

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

বর্ষায় ভেঙে গিয়েছে সাঁকো, হেঁটে নদী পার হতে গিয়ে তলিয়ে গেলেন প্রৌঢ়, প্রাণে রক্ষা পেল নাতি

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে