প্রার্থীপদ ফিরে পেলেও ভোটে লড়ছেন না হিরো আলম

বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী, হিরো আলম ১৭ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন বারবার ভোটে দাঁড়িয়েও জয়ের হাসি হাসতে পারছিলেন না বাংলাদেশের বিতর্কিত ইউটিউবার তথা গায়ক হিরো আলম। তাই বারবার দল বদলাচ্ছিলেন তিনি। তবে এবার মনোনয়ন ফিরে পেলেও ভোট থেকে সরে দাঁড়ালেন হিরো আলম। কিন্তু কেন? এত কিছু করার স্বপ্ন নিয়ে ভোটে দাঁড়িয়েও কেন পিছু হাঁটলেন হিরো আলম?

আজকাল ভুল ভাল গানে মনোনিবেশ না করে তিনি রাজনীতি তেই বেশি নাক গলাচ্ছেন। এক সময়ে তাঁর গান নিয়ে রীতিমতো হুটোপাঠি পড়ে যেত সোশ্যাল মিডিয়ায়। রবীন্দ্রনাথের গান বেসুরো এবং ব্যঙ্গ সুরে গেয়ে থানা পর্যন্ত তাঁকে যেতে হয়েছিল।যাই হোক, বর্তমানে তিনি দেশের জন্যে ভালো কিছু করার উদ্যোগ নিয়েছেন। কিন্তু তাঁর সেই উদ্যোগ মাটি চাপা দিচ্ছে বিরোধী দলগুলি।

সপ্তাহ কয়েক আগেই  বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন তুলেছিলেন হিরো আলম। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই দল পাল্টিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু সেটাও বাতিল হয়েছিল। কারণ হিসেবে উঠে এসেছিল হলফনামায় একাধিক ভুল-ত্রুটি। তবে এবার তিনি প্রার্থিতা ফিরে পেলেও নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা করলেন। গত রবিবার হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু গতকাল রাতে আচমকাই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন হিরো আলম, নিজের ভেরিফায়েড ফেসবুকে। বাংলাদেশের জনপ্রিয় সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী, হিরো আলম ১৭ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করবেন। এর আগে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও সেখানে হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে ত্রুটির কারণে ৩ ডিসেম্বর তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। পরে প্রার্থিতা ফিরে পেতে তিনি ইসিতে আপিল করেন। শেষমেশ শুনানি শেষে তিনি প্রার্থী পদ ফিরে পান। কিন্তু তাও তা প্রত্যাহার করলেন।

প্রসঙ্গত, হিরো আলম গতবছর ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর কাছে হেরে গেলে নির্বাচনের দিন তাঁর ওপর হামলা হয়। হিরো আলমের প্রতি এই অবিচারের প্রতিবাদ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ও হাইকমিশন। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। 

মায়াপুরে খাদ্য দফতরের অভিযান, মন্দির সংলগ্ন বহু হোটেল-রেস্তরাঁ বন্ধের নির্দেশ

পরকীয়া সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আসানসোলে গ্রেফতার ২

ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে জায়গা পেলেন দ্রাবিড়-শেহবাহ পুত্র

পুলিশের তাড়া খেয়ে নদে ঝাঁপ দিয়েছিলেন হাসিনার পালানোর ভিডিয়ো রেকর্ড করা তাহসিফ

উত্তরাখণ্ডে বিপর্যয়, বদ্রীনাথ থেকে ফেরার পথে ভেঙে পড়ল কপ্টার, ৬ জনের মৃত্যুর আশঙ্কা

সন্দীপের পর এবার আরও এক! আরজি কর দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন সুমন হাজরার

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরি প্রদান! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

ফিলিপসের দুরন্ত সেঞ্চুরির উপর ভর করে ভারতকে ২৬০ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘ওঁর বোধ হয় সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে,’ নাম না করে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ