ঝাড়খণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার কোটি কোটি টাকার পাহাড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে লোকসভা নির্বাচন। এই আবহে ঝাড়খণ্ডের মন্ত্রীর সচিবের বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার পাহাড়। সোমবার সকাল থেকে রাঁচীর নানা জায়গায় অভিযান চালাতে শুরু করেন ইডির আধিকারিকেরা।  আর তখনই উদ্ধার হয় প্রায় ৩০ কোটি টাকা।

সোমবার আর্থিক তছরুপের মামলায় তদন্তের জন্য ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ইডির আধিকারিকরা তল্লাশি চালায়। সেই অভিযানেই ঝাড়খণ্ডের গ্রামীণ বিকাশ মন্ত্রী আলমগির আলমের  ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের পরিচারকের বাড়িতেও তল্লাশি চলে।  আর তখন উদ্ধার হল কোটি কোটি টাকার পাহাড়। ইডির তরফে জানান হয়েছে, গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র রামের আর্থিক তছরুপ মামলার সঙ্গে সঞ্জীবের নাম  জড়িত ছিল। সেইজন্যই সোমবার সকালে তাঁর বাড়িতে তল্লাশি চালান হয়। ইডি-র অফিসারদের বক্তব্য, উদ্ধার হওয়া নোটের পাহাড় কালোটাকা।

উল্লেখ্য, ২০২৩ সালে নানা রকমের দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন  ঝাড়খণ্ডের গ্রামীণ বিকাশ দফতরের সচিব বীরেন্দ্র কে রামকে । আর তখন থেকেই আর্থিক তছরুপ মামলায় শুরু হয় তদন্ত। অন্যদিকে আলমগির আলম হলেন পাকুড় বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের ৪ বারের বিধায়ক। বর্তমানে রাজ্যের গ্রামীণ বিকাশ মন্ত্রী। ২০০০ সালে তিনি প্রথমবার বিধায়ক হন। এই আবহে তাঁর ব্যক্তিগত সচিবের বাড়ি থেকে উদ্ধার হল কোটি কোটি টাকার পাহাড়। আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ