‘শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করতে অর্থ ঢেলেছিলেন হিলারি ক্লিন্টন’, বিস্ফোরক দাবি আওয়ামী লীগ নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করতে অর্থ ঢেলেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের পরিবার। বিশেষ করে প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনই ওই অর্থ ঢেলেছিলেন। শুধু ক্লিন্টন পরিবার নয়, মোটা অঙ্কের টাকা ঢেলেছিল মার্কিন সংস্থা ইউএসএইড। রুশ সংবাদমাধ্যম ‘আরটি ইন্টারন্যাশনাল’কে (রাশিয়ান টাইমস) দেওয়া সাক্ষা‍ৎকারে এমনই অভিযোগ করেছেন হাসিনা জমানার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ সোমবার (১০ নভেম্বর) ওই সাক্ষা‍ৎকার প্রচারিত হয়।

গত বছরের জুলাই মাসে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ ও পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সম্মিলিত ষড়যন্ত্রেই শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন। মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য চাকরি বা পড়াশোনার ক্ষেত্রে কোনও আসন সংরক্ষিত রাখা যাবে না বলে আন্দোলনে নেমেছিল মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর মদতপুষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রায় মাসাধিকাল ধরে হিংসাত্মক আন্দোলন চলে। শেখ হাসিনার বিরুদ্ধে চলা আন্দোলনে সরাসরি মদত জোগান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। শেষ পর্যন্ত গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয় শেখ হাসিনাকে। প্রাণ বাঁচাতে ষাকা ছেড়ে পালিয়ে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। সম্প্রতি এক সাক্ষা‍ৎকারে ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছিলেন, ‘তাঁকে সরাতে কলকাঠি নেড়েছিল আমেরিকা ও পাকিস্তান।’ যদিও কারও নাম করেনি। তবে ‘আরটি ইন্টারন্যাশনাল’কে (রাশিয়ান টাইমস) দেওয়া সাক্ষা‍ৎকারে হাসিনা জমানার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সরাসরি কুচক্রীদের নাম উল্লেখ করেছেন।

সাক্ষা‍ৎকারে তিনি বলেন ‘আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর উদ্দেশে গত বছরের জুলাইতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তা মূলত ইউএসএআইডি এবং ক্লিনটন পরিবারের দ্বারা প্ররোচিত। স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ছিল না, বরং সুপরিকল্পিত ও অর্থায়িত। হিলারি ক্লিনটনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের পরকীয়া সম্পর্ক রয়েছে। গোপন এনজিওর মাধ্যমে তহবিল সরবরাহ করা হচ্ছিল। তারা সরকার পরিবর্তনের জন্য মরিয়া ছিল। কয়েকশ কোটি টাকা পাঠানো হয়। ওই অর্থ দিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যা পরে বড় দাঙ্গায় রূপ নেয়।’ শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করতে কেন ইউএসএইড ও ক্লিন্টন পরিবার অর্থ ঢালল তা জানতে চাওয়া হলে হাসিনা জমানার শিক্ষামন্ত্রী বলেন ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিরপেক্ষ ভূমিকা নিয়েছিল বাংলাদেশ। রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রবল চাপ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা ভোটদানে বিরত থাকি। শেখ হাসিনা শান্তির আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের এই অবস্থান কিছু দেশের পছন্দ হয়নি।”

সুইডেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে প্রথম জয় পেল নেদারল্যান্ডস

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু