চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ’, হুঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিনের ছেলে সোহেলের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। গত কয়েকদিন ধরেই ঠারেঠোরে দিল্লির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে চলেছেন অন্তর্বর্তী সরকারের বিদেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টারা। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শেখ তাজউদ্দিন আহমেদের গুণধর পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ। বাংলাদেশের এক প্রখ্যাত দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষা‍ৎকারে দিল্লির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের সতীর্থ বলেছেন, ‘ আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকব না।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের এমন হুঙ্কারে বিস্মিত প্রবীন মুক্তিযোদ্ধারা। নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক মুক্তিযোদ্ধা বলেছেন, ‘অকৃতজ্ঞ দেখেই এমন কথা বলতে পেরেছেন সোহেল তাজ। যে দেশ মুক্তিযুদ্ধের সময় তাঁর বাবা তাজউদ্দিন আহমেদের প্রাণ বাঁচিয়েছিল, সপরিবারে আশ্রয় দিয়েছিল, সেই দেশের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপানোর হুঙ্কার দিয়ে সোহেল তাজ বুঝিয়ে দিয়েছেন, মীরজাফররা যুগে যুগে নানা রূপ ধরে আবির্ভূত হন।’

উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার গঠন করা হয়েছিল তার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ। কলকাতার ৮ নম্বর থিয়েটার রোডে (বর্তমানে শেকসপিয়র সরণি) অরবিন্দ ভবনে ছিল ওই প্রবাসী সরকারের কার্যালয়। তাজউদ্দিন আহমেদ ওই কার্যালয়ে বসেই ৮ মাসের বেশি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দাঅয়িত্ব পালন করেছিলেন। তাঁর পরিবারের ভরনপোষণের দায়িত্ব নিয়েছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি।

বাংলাদেশের সংবাদপত্রকে দেওয়া সাক্ষা‍ৎকারে ভারতের বিরুদ্ধে মনের ভিতরে থাকা সব বিষ ঢেলে দিয়েছেন তাজউদ্দিন পুত্র সোহেল তাজ। তাঁর কথায়, ‘দিল্লিতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছেন। তিনি ভারতের নির্দেশেই সবকিছু করছেন। ভারতের কাছে দেশ বিক্রি করেছেন। শেখ হাসিনাকে ভারত ১৫ বছর ধরে বাংলাদেশে নিযুক্ত করে রেখেছিল। তাই উৎখাতের পর তিনি সেখানেই চলে গিয়েছেন। আর তাঁকে উৎখাত মানেই ভারতকে বিতাড়ন করা।’ প্রয়োজনে ভারতের হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঙ্কার ছেড়ে তাজউদ্দিন পুত্র বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি। স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব। আত্মমর্যাদা বিসর্জন দিয়ে মাথা নত করে থাকব না।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ