এই মুহূর্তে

ভিড় সামাল দিতে কলকাতা-ঢাকা রুটে আরও একটি নতুন ট্রেন চালানোর প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বর্তমানে ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে তিনটি আন্তঃদেশীয় ট্রেন চলছে। তিন ট্রেনেই যাত্রীর ভিড় বেড়ে চলেছে। সেই ভিড় সামাল দিতে ঢাকা-কলকাতার (Dhaka-Kolkata) মধ্যে আরও একটি ট্রেন চালাতে চায় নয়াদিল্লি। কলকাতা থেকে গেদে-দর্শনা সীমান্ত (Gede-Darshana Land Border) হয়ে ঢাকা পর্যন্ত ওই ট্রেন চালাতে চায় ভারতীয় রেল কর্তৃপক্ষ (Indian Railways)। সোমবার রাতে রেলমন্ত্রী (Bangladesh Railway Minister) রুল ইসলাম সুজনের (Nurul Islam Sujan) সঙ্গে সাক্ষা‍ৎকারে ওই প্রস্তাব দিয়েছেন ভারতের বিদায়ী রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami)। যদিও ভারতের বিদায়ী রাষ্ট্রদূতের প্রস্তাব নিয়ে রেলমন্ত্রী স্পষ্ট করে কিছু জানাননি।

বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে তিনটি ট্রেন চলাচল করে। তার মধ্যে ঢাকা-কলকাতা রুটে চলে মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)। কলকাতা থেকে খুলনার (Kolkata-Khulna) মধ্যে চলে বন্ধন (Bandhan Express) এক্সপ্রেস এবং ঢাকা ও শিলিগুড়ির (Dhaka-New Jalpaiguri) মধ্যে চলাচল করছে মিতালী এক্সপ্রেস (Mitali Express)। তিন রুটের ট্রেনে ক্রমশই যাত্রীর সংখ্যা বাড়ছে। আর তার ফলেই কলকাতা থেকে ঢাকা রুটে দর্শনা-গেদে হয়ে নতুন ট্রেন চালাতে চাইছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

সোমবার রাতে রেলমন্ত্রী ও ভারতের বিদায়ী রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকে বাংলাদেশে ভারতীয় অর্থ সাহায্যে চলা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। রেলমন্ত্রী নেপাল (Nepal) এবং ভুটানের (Bhutan) সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য চিলাহাটি-হলদিবাড়ি (Chilahati-Haldibari) রুটের সম্প্রসারণের ওপরেও গুরুত্ব দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ