বাংলাদেশে ইসকন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। হিন্দু নির্যাতনের  বিরুদ্ধে সরব হওয়ায় বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্‌রেফতার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক শুধু জানিয়েছেন, ইসকন সংগঠক চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে হিন্দু সম্প্রদায়। রাজধানী ঢাকা, চট্‌টগ্রাম-সহ একাধিক এলাকায় রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে ক্ষমতাছাড়া হতে হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে। তার পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয় হিন্দুদের উপরে বেলাগাম নির্যাতন। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা-সহ দেশের বিভিন্‌ন জায়গায় হিন্দুদের ঘড়বাড়ি লুঠের পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ‌ও লুটপাট চালানো হয়। বাদ যায়নি হিন্দুদের মন্দিরও। একাধিক জায়গায় হিন্দু মন্দির ভাঙচুর করার পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে। আর জঙ্গি তথা মুসলিম সন্ত্রাসীদের ‌ওই ন্যক্কারজনক কাজে পুরো ইন্ধন জুগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পুলিশ ও সেনাবাহিনী।

হিন্দুদের উপরে দেশ জুড়ে চলা নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন ইসকনের সহ সম্পাদক তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মুসলিম দাঙ্গাবাজদের হাত থেকে হিন্দুদের বাঁচাতে সনাতনঈ জাগরণ মঞ্চ নামে এক নতুন সংগঠনও তৈরি করেছিলেন। গত মাস খানেক ধরেই দেশের বিভিন্ন জায়গায় ওই সংগঠনের ব্যানারে সমাবেশ চলছে। আর ওই সমাবেশে লক্ষ-লক্ষ হিন্দুর উপস্থিতি মোল্লা মুহাম্মদ ইউনূসের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত অক্টোবরেই জাতীয় পতাকা অবমাননার দায়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বিভিন্ন হিন্দু সংগঠনের ১৯ নেতার নামে দায়ের হয় রাষ্ট্রদ্রোহ মামলা। দুজনকে গ্রেফতার করা হয়। ওই মামলার নিন্দায় সরব হয়েছিলেন বাংলাদেশের হিন্দুরা। গত শনিবার (২৩ নভেম্‌বর) রংপুরে সনাতনী জাগরণ মঞ্চের এক সমাবেশে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হুমকি দিয়েছিলেন, ‘বাংলাদেশের এক ইঞ্চি জমি ছাড়বে না হিন্দুরা। প্রয়োজনে আফগানিস্তান-সিরিয়ার মতো লড়াই হবে।’ ওই হুমকির ৪৮ ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা