মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ষড়যন্ত্র নিয়ে ক্ষোভ উগরে দিলেন খালেদার দলের মহাসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকার যেভাবে মুক্তিযুদ্ধকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে আদাজল খেয়ে নেমেছে তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে গণফোরামের প্রয়াত সভাপতি মোস্তফা মহসীন মন্টুর স্মরণে আয়োজিত শোকসভায় তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা এমন এমন কথা বলছে যে, প্রশ্ন এসে যায়, আমরা কি মুক্তিযুদ্ধ করেছিলাম? তবে একটা কথা জানিয়ে রাখি, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনও আপস করবে না বিএনপি। কেননা, ১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ফলে বুক দিয়েই আমরা মুক্তিযুদ্ধকে আগলে রাখব।’

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোট নিয়ে যে টালবাহানা চলছে তা নিয়েও ক্ষোভ উগরে দেন বিএনপি মহাসচিব। তাঁর কথায়, ‘আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। ভোট যাতে না হয়, তার জন্য একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলাদেশের মাটিতে নতুন করে কোনও ষড়যন্ত্র সফল হতে দেব না।’

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্তায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও নির্বাচন নিয়ে টালবাহানার জন্য নাম না করে মোল্লা মুহাম্মদ ইউনূসকে বিঁধেছেন। তাঁর কথায়, ‘শেখ হাসিনা তাও ডামি নির্বাচন করেছিলেন। কিন্তু বর্তমান তদারকি সরকার নির্বাচনই চায় না। নির্বাচন যাতে না হয় তার জন্য ষড়যন্ত্রকারীদের রাস্তায় নামিয়ে দিয়েছে।’

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প