ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাধুমধামে পালিত কুমারী পুজো

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পাশাপাশি বাংলাদেশেও পালিত হচ্ছে দুর্গাপুজো। মহাসমারোহের সঙ্গে সেখানে মায়ের পুজো চলছে। মায়ের বোধন দিয়ে শুরু হয়েছে পুজো। সপ্তমীতে হয়েছে নবপত্রিকা স্নান। অষ্টমীতে কুমারীপুজো চলছে মণ্ডপে মণ্ডপে। পাশাপাশি ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাধুমধামে পালিত হয়েছে কুমারী পুজো ।

যে ত্রিশক্তিতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি-স্থিতি ও লয়ের চক্রে আবর্তিত হচ্ছে, সেই শক্তি কুমারীতে নিহীত রয়েছে। এই বিশ্বাস থেকেই বাঙালিরা অষ্টমীতে কুমারীকে দেবীদুর্গা হিসেবে পুজো করে থাকে। ঢাকার রামকৃষ্ণ মিশনে এদিন সকাল থেকে কুমারীকে দেবী দুর্গারূপে পুজো করা হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বহু বছর আগে নিজের স্ত্রী সারদাদেবীকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। তাসেই পুজোই মিশন ও মঠগুলোতে কুমারীপুজো হয়ে আসছে। পুজোর আগে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গয়না, পায়ে আলতা, ফুলের মালা এবং অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রোপাঠ আর স্তুতিতে তার বন্দনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে উপচে পড়েছে ভক্তদের ভিড়। এদিন সকাল ১১টায় কুমারীকে নিয়ে আসে হয়েছে মণ্ডপে। তারপর তাঁকে ফুল চন্দন, হয়নায় সজ্জিত করে পুজোর আসনে বসানো হয়েছে। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শঙ্খের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল রামকৃষ্ণমিশন। চলেছে ভক্তি গীতি। এছাড়া সকাল থেকেই দেবী দুর্গার আরাধনায় মণ্ডপে মণ্ডপে চলেছে পুজো ও চণ্ডিপাঠ। অষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশের একাধিক প্যান্ডেলে দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। শারদীয়া দুর্গোৎসবের মূল আকর্ষণ মহাষ্টমীর কুমারীপুজোর আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন মণ্ডপেও রয়েছে ভিড়। জানা গিয়েছে, ঢাকার রামকৃষ্ণ মিশনে বহু দূর দূর থেকে কুমারী পুজো দেখতে এসেছেন অনেকে। ভিড়ের জন্য অনেকেই কুমারীপুজো দেখতে পারেননি বলে জানা যাচ্ছে। কুমারী পুজোর পাশাপাশি এদিন মণ্ডপে মণ্ডপে চলেছে পুষ্পাঞ্জলি।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ