মহালয়ায় দেবী অবতারে আবির্ভূত মিম

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার (২ অক্টোবর) পড়েছে মহালয়া। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এর মধ্য দিয়ে পিতৃপক্ষ শেষ ও দেবীপক্ষের সূচনা হয়। এরপরই উমাকে বাপের বাড়িতে স্বাগত জানায় ভক্তরা। দিকে দিকে ভক্তরা মেতে ওঠে মাতৃ আরাধনায়। এবার মহলয়ার শুভ দিনে দেবী রূপে হাজির হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম। একইসঙ্গে অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছাও জানালেন তিনি।

দেবীর অবতারে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বেশ কয়েকটা ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। মিম একটি প্রদীপদানি ধরে আছেন। হাতে রয়েছে পদ্মফুল। হাতে নিয়ে কর্কশিটের আলপনায় বসে আছেন। পরনে টুকটুলে লাল পাড়ের শাড়ি। নাকে নাকছাবি, হাতে শাঁখা, পলা ও বালা, নখে আলতা, গলায় সিতাহার, কপালে সিঁদুর এবং ঠোঁটে লাল লিপস্টিক। কোঁকড়ানো চুলের সঙ্গে আলতো হাসি দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন। মেঝেতে ছড়িয়ে পড়ে রয়েছে শাড়ির আঁচল। ফুল সমেত প্রদীপদানিটি ছুঁয়ে দেখছেন তিনি। ঠোঁটে লাল লিপস্টিক। মুখে মিষ্টি হাসি। ক্যামেরায় বিভিন্ন পোজে নজর দিয়েছেন তিনি। এককথায় মহালয়ার উৎসবের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেকে ফুটিয়ে তুলেছেন তিনি।

মিমের দেবী রুপে এই সাজে প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা। একটার পর একটা মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘আপনি সবই পারেন।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর, চমৎকার’। কেই লিখেছেন, ‘নজিরবিহীন’। আরেকজন লিখেছেন, ‘একদম মা দুর্গার মত লাগছে, খুব সুন্দর। আপনাকেও শুভ মহালয়ার শুভেচ্ছা।’

উল্লেখ্য, ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে প্রকাশ্যে আসেন মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী।এইভাবে ধীরে ধীরে পর্দায় নিজের ভিত শক্ত করেন অভিনেত্রী। তবে শুধু অভিনয়ে নয় এর পাশপাশি, মডেল বিদ্যায় পারদর্শী মিম।

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার