আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

Share:

নিজস্ব প্রতিনিধি: বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে লিওনেল মেসি তাঁর আর্জেন্টিনা-অধ্যায়ের ইতি টেনেছেন। আর তাঁকে দেখা যাবে না সেই চেনা নীল সাদা জার্সিতে। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচেও নিজের ছাপ রেখে গিয়েছেন মেসি। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের পর আবেগঘন বার্তা দিয়েছে তাঁর দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা। এই বিদায় সত্যি আবেগের। বিশেষ সেই মুহূর্তের পর  কাতালান ক্লাবটি মেসিকে শুভেচ্ছা জানিয়েছে।   

শেষ বাঁশি বাজার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা শেয়ার করে বার্সেলোনা। শুধু স্প্যানিশ নয়, একাধিক ভাষায় সেই বার্তা প্রকাশ করেছে ক্লাবটি। মেসির শেষ ম্যাচের আবেগঘন মুহূর্ত অবশ্য শুরু থেকেই নজরে রেখেছিল বার্সেলোনা। ম্যাচের আগে আর্জেন্টিনা দলের অনুশীলনের বিভিন্ন মুহূর্তও নিজেদের কাভারেজে তুলে ধরে ক্লাবটি। বার্সেলোনা  লিখেছে, ‘২০০৮ সালের বেইজিং অলিম্পিকে সোনার পদক থেকে শুরু করে আলবিসেলেস্তেদের হয়ে এমন এক অবিস্মরণীয় ক্যারিয়ার, যেখানে প্রতিটি পদক্ষেপে ইতিহাস লেখা হয়েছে। অভিনন্দন লিও, আর্জেন্টিনার জার্সিকে আরও প্রতীকী ও কিংবদন্তিতুল্য করে তোলার জন্য।’ 

আরও পড়ুন: ‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

উল্লেখ্য, বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্ক শুধু একজন ফুটবলারের সঙ্গে একটি ক্লাবের সম্পর্ক নয় কাতালান ক্লাবেই কিশোর বয়সে শুরু হয়েছিল তাঁর বিশ্বজয়ী ফুটবলযাত্রা। সেই মেসিই পরবর্তীতে বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা তারকা হয়ে ওঠেন। আর্জেন্টিনার হয়ে দীর্ঘ দুই দশকের বেশি সময়ের যাত্রায় মেসি খেলেছেন ২০৮টি ম্যাচ এবং করেছেন ১২৬টি গোল। তাঁর আন্তর্জাতিক ট্রফির তালিকায় রয়েছে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, অলিম্পিক্সের সোনা এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। একসময় সমালোচনার মুখে পড়লেও শেষ পর্যন্ত দেশের জার্সিতে নিজেকে সর্বকালের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন মেসি। তবে মেসির গল্প শুধু আর্জেন্টিনাতেই থেমে নেই। মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়ে গড়ে ওঠা সেই কিশোরই পরবর্তীতে ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, সর্বাধিক ম্যাচ খেলা এবং সর্বাধিক ট্রফি জেতা ফুটবলার হন। বার্সার হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল এবং ৩৫টি ট্রফি জিতেছেন মেসি।

রসায়নে যুগ্মভাবে নোবেল জিতলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

দিনদুপুরে কলেজ ছাত্রকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে ১৮ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা