ঢাকার সাভারে ভবঘুরের ছদ্মবেশ ধরে সাত মাসে ছয় জনকে খুন, পাকড়াও ভয়ঙ্কর খুনি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেক দিন একেক রকম পোশাক পরতেন। খানিকটা  অগোছালো কথাবার্তা বলতেন। সবাই তাকে পাগল বলেই ভেবে নিয়েছিলেন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমে মহিলা-তরুণীদের শিকার বানাতেন। পরে সুযোগ বুঝে শ্বাসরোধ করে হত্যা করার পর তথ্য প্রমাণ লোপাটে লাশ পুড়িয়ে দিতেন। এভাবেই গত সাত মাসে রাজধানী ঢাকার সাভারে একে-একে ছয়জনকে খুন করেছিলেন ভবঘুরের ছদ্মবেশে থাকা ভয়ঙ্কর খুনি মশিউর রহমান ওরফে সম্রাট। পুলিশের চোখের সামনেই ঘুরঘুর করতেন, যাতে তার উপরে সন্দেহ না যায়। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) সাভার পুরসভার কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভিতর থেকে এক কিশোরী-সহ দুজনের পোড়া লাশ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে ভয়ঙ্কর খুনিকে গ্রেফতার করেছে সাভার থানার পুলিশ।

আজ সোমবার (১৯ জানুয়ারি) এক সাংবাদিক সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, ‘সম্রাট পাগলের মতো আচরণ করলেও তিনি পাগল নন। মানসিক বিকারগ্রস্ত সম্রাট একে একে ছয়টি খুন করেছেন। প্রত্যেককেই শ্বাসরোধ করে হত্যা করেছেন। তিনজনের লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। তাদের মধ্যে মাত্র একজনের পরিচয় পাওয়া গেছে।  প্রথম খুন করেন ২০২৫ সালের ৪ জুলাই। ওই দিন রাতে সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে ওই বছর ২৯ অগস্ট সাভার পুরসভার কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে হত্যার পর লাশ পুড়িয়ে দেন। এর প্রায় এক মাস পর ১১ অক্টোবর আরও এক নারীর লাশ উদ্ধার হয় কমিউনিটি সেন্টারের ভেতর থেকে। তাকেও সম্রাট হত্যা করেন বলে স্বীকার করেছেন। গত বছর ১৯ ডিসেম্বর ওই কমিউনিটি সেন্টারের ভেতরেই আরও এক যুবককে হত্যা করেন সম্রাট। সর্বশেষ গত শনিবার রাতে এক কিশোরীসহ দুজনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন।’

সাভার থানার ইন্সপেক্টর হেলাল উদ্দিন বলেন, ‘কমিউনিটি সেন্টারের ভেতরে যাদের হত্যা করা হয়েছে, তাদের প্রায় সবাই ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। দেড় বছরের বেশি সময় ধরে থানার আশপাশে ঘোরাফেরা করতেন। একেক দিন একেক রকম পোশাক পরতেন। তিনি কিছুটা অগোছালো কথাবার্তা বলতেন, এ কারণে সবাই তাকে পাগল মনে করতেন। আসলে তিনি পাগল নন। গতকাল রবিবার আরও এক ভবঘুরে নারীকে কমিউনিটি সেন্টারে দেখা যায়। সম্রাট তাকেও ওই রাতে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।’

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?