বাংলাদেশে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টানা ১০ দিন বাদে রবিবার দুপুর তিনটে থেকে ফের দেশ জুড়ে চালু হয়েছে ৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা। যদিও আগের তুলনায় ইন্টারনেটের গতি অত্যন্ত শ্লথ। ১০ দিন বাদে ইন্টারনেট পরিষেবা চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স (পূর্বতন টুইটার)-সহ সমাজমাধ্যমগুলি বন্ধ রয়েছে। কবে থেকে ফের ওই সমাজমাধ্যমগুলি ফের সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি নির্ভেজাল মিথ্যাচারে অভিযুক্ত তথ্য-প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক-সহ সমাজমাধ্যম ব্যবহার করতে না পেরে অনেক ব্যবহারকারীই ভিন রাস্তা ধরেছেন। ভিপিএনের মাধ্যমে ফেসবুকে সক্রিয় রয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ অগ্নিগর্ভ হওয়ায় গত ১৭ জুলাই মঙ্গলবার মধ্যরাত থেকে দেশ জুড়ে ৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল বিআরটিসি। আন্দোলন ঘিরে গুজব রুখতেই ওই পদক্ষেপ নিয়েছিল শেখ হাসিনা সরকার। পরের দিন ১৮ জুলাই বুধবার রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে পুরো দেশই ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ডিজিটাল যুগ ছেড়ে অ্যানলগ যুগে ফিরে গিয়েছিলেন গোটা দেশবাসী। ব্যবসা-বাণিজ্য থেকে নিত্যপ্রয়োজনীয় পরিষেবা (প্রিপেইড জল বিল, মোবাইল বিল, বিদ্যু‍ৎ বিল) স্তব্ধ হয়ে পড়েছিল।

আন্দোলন দমাতে গত ১৯ জুলাই শুক্রবার রাত থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছিল। নামানো হয় সেনাবাহিনী। তাতে পরিস্থিতির সামান্য উন্নতিও ঘটে। পাঁচ দিন ইন্টারনেট-বিহীন থাকার পর ২৩ জুলাই রাত আটটা থেকে থেকে ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়। পরের দিন ২৪ জুলাই সারা দেশেই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরানো হয়। যদিও ইন্টারনেটের গতি অনেকটাই শ্লথ। গত কয়েকদিন ধরেই মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের চালুর দাবি উঠেছিল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের