বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সরব ভাগবত

ভাগবত বার্তা দিলেন বাংলাদেশের বসবাসকারী হিন্দুদের উদ্দেশ্য। দিলেন তাঁদের ঐক্যবদ্ধ থাকার ও এক হয়ে লড়াই করার বার্তাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়শি বাংলাদেশে(Bangladesh) চরম অত্যাচারের সন্মুখীন হিন্দুরা(Hindu)। পিটিয়ে হত্যা, জীবন্ত দগ্ধ, কুপিয়ে খুন, ধর্ষণ, গণধর্ষণ, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া, লুঠপাট, ঘরবাড়িতে ভাঙচুর, আগুন লাগানো সবই চলছে যথেচ্ছারে। বাধা দেওয়ার কেউ নেই, দেখার কেউ নেই, বলারও কেউ নেই। বাদ যাচ্ছে না হিন্দু মন্দিরে ঢুকে লুঠপাত, ভাঙচুরের ঘটনাও। এই অবস্থায় ভারতে দাঁড়িয়েই বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের হয়ে সরব হলেন সঙ্ঘ প্রধান(RSS Chief) মোহন ভাগবত(Mohon Bhagwat)। এদিন অর্থাৎ শনিবার মহারাষ্ট্রের নাগপুরে সঙ্ঘের নবরাত্রি অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে যোগ দিয়ে ভাগবত বার্তা দিলেন বাংলাদেশের বসবাসকারী হিন্দুদের উদ্দেশ্য। দিলেন তাঁদের ঐক্যবদ্ধ থাকার ও এক হয়ে লড়াই করার বার্তাও।

আরও পড়ুন, নাগপুরে দাঁড়িয়েই কলকাতায় ডাক্তারদের অনশনকে আরও উস্কে দিলেন ভাগবত

এদিন ভাগবত বলেন, ‘কী চলছে বাংলাদেশ? দেখছেন তো। দাঙ্গা করছে ওখানে। হিন্দুদের ওপর হামলা হচ্ছে। হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। শেষে বাধ্য হয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। যতদিন মৌলবাদ থাকবে ততদিন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হবে। হিন্দুরা যদি ভাবে তাঁরা দুর্বল তাহলে তাঁরা ভুল ভাববে। হিন্দুদের উচিত সংগঠিত থাকা। অসংগঠিত থাকলে বিপদ বাড়বে বই কমবে না। যেখানেই থাকুন সংগঠিত থাকুন, হিংসাত্মক হবেন না, তবে দুর্বল থাকবেন না। বাংলাদেশে গুজব ছড়িয়েছে, ভারত নাকি সে দেশ দখল করবে। তাই ভারতের হাত থেকে বাঁচতে পাকিস্তানকে সঙ্গে নিতে হবে। কারা এইসব গুজব ছড়াচ্ছে, কাদের স্বার্থে তা ছড়ানো হচ্ছে? আসলে ভারত পাশে থাকলে পাকিস্তানের স্বার্থ ধাক্কা খাবে বাংলাদেশের মাটিতে। তাই সেখানে এখন ভারত বিদ্বেষের বিষ ছড়ানো হচ্ছে।’

আরও পড়ুন, শুক্র রাতে ঝালদায় অস্বাভাবিক মৃত্যু, প্রয়াত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর

উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের পর থেকেই সেখানে হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছে। শয়ে শয়ে হিন্দু খুন হয়েছেন। অসংখ্য মহিলাকে প্রকাশ্যে নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে, ধর্ষণ ও গণধর্ষণও করা হয়েছে। অনেকের ঘরবাড়ি লুঠপাট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানকার অন্তর্বর্তী সরকার কার্যত কিছুই করছে না হিন্দুদের রক্ষা করতে। হাত গুটিয়ে বসে থেকে কার্যত মজা দেখছে। ভারত সরকারও সেভাবে কার্যত কোনও পদক্ষেপ করছে না বললেই চলে। এই অবস্থায় ভাগবত এদিন বাংলাদেশের হিন্দুদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন, সেই বার্তা কতখানি তাঁদের ওপর অত্যাচার বন্ধ করতে সহায়ক হয় বা আদৌ সহায়ক হয় কিনা তা নিয়ে খটকা থাকছেই।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে