মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকার আন্দুলপোতার একটি বেসরকারি মাদ্রাসায়। অভিযুক্ত শিক্ষকের নাম রাজ্জাক। ওই শিক্ষক রাজ্জাক সহ ইয়াসিন এবং গোলাম আকবর নামে মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

সূত্রের খবর, আন্দুলপোতার ওই বেসরকারি মাদ্রাসায় গত দু’বছর ধরে পড়াশোনা করছে রাজারহাটের বাসিন্দা ১১ বছরের ওই ছাত্রী। পরিবারের অভিযোগ, গত ৮ তারিখ অভিযুক্ত শিক্ষক রাজ্জাক জোরপূর্বক ওই ছাত্রীর ঘরে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীটি বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হয় এবং মুখ খুললে চরম পরিণতির হুমকি দেওয়া হয়। ​নির্যাতিতার পরিবারের দাবি, এর আগেও বিভিন্ন সময় ওই ছাত্রীর সঙ্গে একই ধরনের খারাপ আচরণ করত অভিযুক্ত। ঘটনার পর মাদ্রাসার কমিটির সদস্য ইয়াসিন ও গোলামের কাছে বিচার চাইতে যান নির্যাতিতার পরিবারের সদস্যরা।

আরও পডুন: মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

কিন্তু অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টে বিষয়টি কাউকে জানালে দেখে নেওয়ার হুমকি দেয়। ​অবশেষে গতকাল, রবিবার মাটিয়া থানায় গিয়ে অভিযুক্ত শিক্ষক রাজ্জাক সহ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এক নাবালিকার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী