এই মুহূর্তে

বাংলাদেশ জুড়ে তাণ্ডব পাকিস্তানপন্থী ইসলামি জঙ্গিদের, ইউনূস সরকারকে দায়ী করল খালেদা জিয়ার দল

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ জুড়ে তাণ্ডব চালিয়েছে পাকিস্তানপন্থী ইসলামি জঙ্গিরা। দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর থেকে আগুন লাগানোর ঘটনাো ঘটেছে। নবীকে অসম্মান করার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে পুড়িয়ে খুনও করেছে। এই সমস্ত ঘটনার জন্য ইউনূস সরকারকে দায়ী করল খালেদা জিয়ার দল।

শরিফ ওসমান হাদির মৃত্যুর বদলা নিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার চেষ্টা চালিয়েছে জামায়াতের সন্ত্রাসীরা। পাশাপাশি বাংলাদেশের সংবাদমাধ্যমের অফিসগুলোতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনায় সরকরাকেই সব দায় নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল লিখেছেন, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। এই দেশের জনগনের জীবনের দায়িত্ব বর্তমান অন্তঃর্বর্তী সরকারের ওপরে। হাদির মৃত্যুতে যখন গোটা দেশ শোকে নিমজ্জিত, তখন দেশে বিভিন্ন প্রান্তে আগুন লাগানোর মতো ঘটনা ঘটছে। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে। এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। দেশএর সঙ্কটকে কাজে লাগিয়ে যাঁরা এই ধরনের নিচ কাজ করে, তারা দেশের শত্রু। একটা দুঃখজনক পরিস্থিতিকে ধ্বংসাত্মক পরিস্থিতিতে পৌঁছে দিল।

আরও পড়ুন- ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে দিল মুসলিম জঙ্গিরা

সামনেই বাংলাদেশে নির্বাচন। হাদি নির্বাচনের প্রার্থী ছিল। বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হয়েছে। এক বছরের বেশি সময় ধরে সন্ত্রাস পুরো দেশবাসীর মধ্য়ে বিভাজনের সৃষ্টি করছে। তিনি আরও লিখেছেন, আওয়ামী লিগ সরকারের পতনের পরে দেশবাসীকে ঐক্যবদ্ধ করাই উচিত। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। দ্রুত সরকারকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ