দু বছর বাদে রমনা বটমূলে বর্ষবরণ উৎসব

অনুষ্ঠানের আয়োজন করতে চেয়ে পূর্ত মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দু বছর বাদে রমনা বটমূলে আয়োজিত হবে বর্ষবরণ অনুষ্ঠান। সৌজন্যে  সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।গত দু বছর করোনার কারণে এই অনষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করতে চেয়ে পূর্ত মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে।

বর্ষবরণের অনুষ্ঠানের খবর দিতে গিয়ে ছায়ানটের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সনজিদা খাতুন জানিয়েছেন, ‘আগ্রাসী করোনার হাত থেকে বাঁচতে প্রায় দু’বছর আমরা গৃহবন্দি ছিলাম। সব শেকল ভেঙে বিশ্বজুড়ে আজ নব আনন্দে জেগে ওঠার আহ্বান।

তিনি আরও বলেন, এর আগেও অন্তত তিনবার রমজান মাসে পহেলা বৈশাখের অনুষ্ঠান আমরা করেছি। রমজানের পবিত্রতা আমরা কোনোভাবেই অস্বীকার করি না। ধর্ম ও সংস্কৃতি পরস্পর বিরোধী কিছু নয়।  

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সভাপতি সারওয়ার আলী, সহ সভাপতি আতিউর রহমান, সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। 

লাইসা আহমেদ লিসা জানিয়েছেন, করোনা বিধির কথা মাথায় রেখেই এবারের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যান্য বছর শতাধিক শিল্পী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও এবছর স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে শিল্পী সংখ্যা কমিয়ে আনা হয়েছে। এক মাসের বেশি সময় ধরে চলছে মহড়া।

বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় ১৯৬৭ সালে। শুধুমাত্র ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অনুষ্ঠান আয়োজন করা হয়নি। ছায়ানট আয়োজিত এই বর্ষবরণ উৎসবকে প্রথম জাতীয় মর্যাদা দেন বঙ্গবন্ধু।সেই মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন শেখ হাসিনা সরকার।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের