‘হিন্দু ব্যবসায়ী ও কর্মজীবিদের ভিসা নয়’, কলকাতা-মুম্বই ও চেন্নাই দূতাবাসকে নির্দেশ ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লির পাশাপাশি এবার ভারতীয় হিন্দুদের বিরুদ্ধে সরাসরি জেহাদ ঘোষণা করল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। পর্যটক ভিসা আগেই বন্ধ করা হয়েছিল। ভারতীয়দের জন্য বিজনেস ও এমপ্লয়মেন্ট ভিসা চালু থাকলেও কোনও হিন্দুকে তা দেওয়া যাবে না বলে কলকাতা, মুম্বই, চেন্নাইতে থাকা বাংলাদেশের দূতাবাসকে নির্দেশ পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রকের কনস্যুলার বিভাগের সচিব এম ফরহাদুল ইসলাম ওই নির্দেশ পাঠিয়েছেন। কোনও সম্প্রদায়কে এইভাবে ভিসা পাওয়া থেকে বঞ্চিত করা যায় কিনা তা নিয়ে মুখ খুলতে রাজি হননি তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। তবে বাংলাদেশের প্রাক্তন কূটনীতিবিদরা মনে করছেন, এই ধরনের নির্দেশ দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতাই বাড়াবে।

বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতনের প্রতিবাদে কলকাতা, দিল্লি, মুম্বই-সহ একাধিক জায়গায় বাংলাদেশের দূতাবাস কার্যালয় ও ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ দেখান কট্টরবাদী হিন্দুরা। কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে হিন্দু জঙ্গিরা আক্রমণ চালিয়েছে বলেও ইউনূস সরকারের তরফ থেকে অভিযোগ তোলা হয়। যদিও ওই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বাংলাদেশ দূতাবাসে হামলার অভিযোগ তুলে ভারতীয়দের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। গত বছরের ২২ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন অনিবার্য কারণে কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত ঘোষণার নোটিশ জারি করে। একই দিনে অর্থাৎ গত বছরের ২২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের তরফেও ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

পরে বাংলাদেশ বিদেশ মন্ত্রক সিদ্ধান্ত নেয়, আপাতত ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া হবে না। শুধু বাণিজ্যিক (বিজনেস ভিসা) ও কর্মসংস্থান (এমপ্লয়মেন্ট) ভিসা দেওয়া হবে। গত ২৯ ডিসেম্বরই এ বিষয়ে ভারতে থাকা দূতাবাসের কার্যালয়গুলিকে নির্দেশ পাঠায় কনস্যুলার বিভাগ। সূত্রের খবর, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ায় ইউনূস সরকারের সম্পূর্ণ রাগ গিয়ে পড়ে ভারতের হিন্দুদের উপরে। গত বৃহস্পতিবারই (৮ জানুয়ারি) কলকাতা, মুম্বই, চেন্নাই-সহ ভারতে থাকা বাংলাদেশের দূতাবাসের কনস্যুলার বিভাগকে (ভিসা প্রদানের কাজ এই বিভাগের আওতাধীন) নির্দেশ দেওয়া হয়, হিন্দুদেরকে বিজনেস ও এমপ্লয়মেন্ট ভিসা দেওয়া যাবে না। শুধুমাত্র মুসলিমদের ওই ভিসা দেওয়া যাবে। ওই নির্দেশ শুনে অবাক হয়ে যান বাংলাদেশ দূতাবাসের আধিকারিকরা। যে সমস্ত হিন্দু ব্যবসায়ী ভিসা পুনঃনবীকরণের জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কী করা হবে জানতে চেয়েছিলেন তাঁরা। জবাবে বিদেশ মন্ত্রকের কনস্যুলার বিভাগের সচিব জানিয়ে দেন, পাসপোর্ট ফেরত দিতে হবে।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ