পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪ কোটি ১৮ লক্ষের বেশি টাকা!

আটটি দানবাক্স খোলা হয়েছিল শনিবার। প্রায় ১০ ঘন্টা গণণার পর মিলল ৪ কোটি ১৮ লক্ষের বেশি টাকা!

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘যার ভাণ্ডারে রাশিরাশি সোনাদানা ঠাসাঠাসি…’ তবে এখানে শুধু সোনাদানাই নয় জমা পড়ে ডলার, টাকা, গয়নাও। এ এক ঐতিহ্যশালী মসজিদ। বাংলাদেশের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের (PAGLA MOSQUE) দানবাক্স খোলা হয় তিনমাস অন্তর অন্তর। আর আটটি দানবাক্স খোলা হয়েছিল শনিবার। প্রায় ১০ ঘন্টা গণণার পর মিলল ৪ কোটি ১৮ লক্ষের বেশি টাকা!

সকাল ৯টায় খোলা হয়েছিল দানবাক্স। আর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গণনা শেষে দেখা গেল জমা পড়েছে ৪কোটি ১৮ লক্ষ ১৬ হাজার ৭৭৮ টাকা। মসজিদ সূত্রে খবর, গণনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারি কমিশনার, রূপালী ব্যাঙ্কের এজিএম এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ আরও অনেকে।

আজ থেকে ৩ মাস ৬ দিন আগে খোলা হয়েছিল দান বাক্সগুলি। দিনটি ছিল গত বছরের ১ অক্টোবর। গণনা শেষে দেখা গিয়েছিল জমা পড়েছে ৩কোটি ৮৯ লক্ষ ৭০হাজার ৮৮২ টাকা ও বিভিন্ন বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার। ছিল একটি হীরের গয়নাও। এ বার ছাপিয়ে গেল সেই রেকর্ডও। মসজিদ কর্তৃপক্ষ জানাচ্ছে, দানবাক্সের সমস্ত টাকাগণনার জন্য আনতে লেগেছিল ২০টি বস্তা।

মসজিদের খতিব মাওলানা মুফতি খলিলুর রহমান এদিন বলেন, জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এই মসজিদে দান করেন। সকলের বিশ্বাস এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। দানের অর্থ পাগলা মসজিদ সহ জেলার একাধিক মসজিদ, এতিমখানা, মাদ্রাসা ও সমাজকল্যাণের কাজে ব্যয় করা হয়। আজকের পরে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সের দানবাক্সগুলি ফের খোলা হবে ৩মাস পরে।

জমে যাবে দুপুরের ভোজ, বাড়িতেই বানান চিংড়ি মাছের তেলঝোল

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

বাইকে ​তেল ভরে টাকা না দিয়ে উল্টে দাদাগিরি, হাড়োয়ায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী

মসজিদের মাইক খোলার নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর