তারেকের ইন্ধনে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলল পাক জঙ্গি সংগঠন লস্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মা খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেই বাংলাদেশের মাটিকে পাক জঙ্গিদের ঘাঁটি হিসাবে গড়ে তোলার উদ্যোগ নিলেন তারেক রহমান। সূত্রের খবর, খালেদা পুত্র ক্ষমতায় আসার পরে বাংলাদেশে আরও ৩৫ প্রশিক্ষণ শিবির খুলেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর–ই তৈয়বা। আর ওই ৩৫ শিবির দেখভালের দায়িত্ব পেয়েছেন খালেদা জমানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু‍ৎফুজ্জামান বাবর। ওই প্রশিক্ষণ শিবিরের চারিদিকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর আধিকারিকরা।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ভারতে নাশকতা চালানোর জন্য বাংলাদেশে একাধিক জঙ্গি ঘাঁটি গড়ে তুলেছিল পাক জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদ ও লস্কর-ই তৈয়বা। প্রায় শতাধিক জঙ্গি শিবির গড়ে উঠেছিল। পরে শেখ হাসিনা জমানায় ওই শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, একাধিক জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়েছিল। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার আবসানের পরেই জেল থেকে প্রায় সারে তিন হাজার জঙ্গিকে মুক্তি দিয়েছিল মুহাম্মদ ইউনূসের সরকার। তার মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি অন্যতম। এছাড়া এক সময়ে আলফা সহ উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলিকে অস্ত্র সরবরাহকারী খালেদা জমানার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লু‍ৎফুজ্জামান বাবরকেও জেল থেকে মুক্তি দেওয়া হয়।

তদারকি সরকারের সময়ে ফের ভারতের সীমান্তবর্তী এলাকায় জামায়াতে ইসলামীর মদতে নতুন করে জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তোলে লয়েশ-ই মহম্মদ ও লস্কর ই তৈয়বা। নেত্রকোনা, ময়মনসিংহ, রংপুর, ঝিনাইদহ, চুয়াডাঙা, চাঁপাই নবাবগঞ্জ সহ সীমান্তবর্তী এলাকায় মোট ৬০টি শিবির গড়ে তোলা হয়। গত ডিসেম্বরে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদির অন্যতম নেতা আবু সায়েম খালেদের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন শীর্ষ তালিবান নেতা মোল্লা জাওয়ান্দি।বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মাদ্রাসা শিক্ষক ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক ছাড়াও হরকাতুল জিহাদের সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া কারামিয়া মাদ্রাসার পাশাপাশি রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসা, মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায়ও গিয়েছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের জামিয়া কারামিয়া মাদ্রাসায় ঘুরে গিয়েছিলেন আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী পীর মাযহার সাঈদ শাহ সফর করেছিলেন।

গত বছরের  জানুয়ারি মাসেই ঢাকায় এসেছিলেন আইএসআই প্রধান মেজর জেনারেল শাহিদ আমির আশরাফ। তার সঙ্গে ছিলেন আইএসআইয়ের আরও তিন আধিকারিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদের সরকারি বাসভবনে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তারা। ওই বৈঠকে হাজির ছিলেন ইউনূসের চোট কন্যা দীনা আফরোজ ইউনূস। উপস্থিত ছিলেন হিযবুত তাহরীর সামরিক শাখার প্রধান কর্নেল হাসিনুর রহমান আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রেহমানি, জেএমবির শীর্ষ নেতা আবদুল্লাহিল আমিন আযমীরা। ওই বৈঠকেই ঠিক হয়, ভারতে নাশকতা চালাতে নতুন করে জঙ্গি নিয়োগ করা হবে এবং তাদের সামরিক প্রশিক্ষণ দেবে জইশ-ই মহম্মদের শীর্ষ সন্ত্রাসীরা। আগ্নেয়াস্ত্রের জোগান দেবে পাক সেনা ও জইশ। আর জঙ্গি শিবিরে যারা প্রশিক্ষণ নেবে তাদের প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা করে আর্থিক ভাতা দেওয়া হবে।

পরিকল্পনামতো, চাপাই নবাবগঞ্জ-ঠাকুরগাঁও, পঞ্চগড় কক্সবাজার, বটিয়াঘাটা, সাতক্ষীরা, ময়মনসিংহ, দেবীদ্বার সহ দেশের ৪০টি জেলায় ৬০টি শিবির খোলা হয়। মূলত শেখ হাসিনার জমানায় যে সব জঙ্গিরা গ্রেফতার হয়েছিলেন এবং ইউনূস জমনায় মুক্তি পেয়েছেন তাদের ওই শিবিরে ডেকে নেওয়া হয়েছে। বাছাই করা জঙ্গিদের পাকিস্তানে নিয়ে গিয়ে জইশের প্রশিক্ষণ শিবিরে ফিঁদায়ে বাহিনীর সদস্য হিসাবে প্রশিক্ষণ দেওয়া হবে। সেই মতো গত অক্টোবরে বাংলাদেশি জঙ্গিদের বাছাই করতে ঢাকায় এসেছিলেন আর এক পাকিস্তানি জঙ্গি তথা লস্কর ই তৈয়বা প্রধান হাফিজ সাইদের ঘনিষ্ঠ আলাম্মা ইবতিসাম এলাহি জাহির। তিনি এসে শতাধিক জঙ্গিকে বাছাই করে গিয়েছেন।

তারেক রহমান ক্ষমতায় আসার পরেই নিজের ঘনিষ্ঠ লু‍ৎফুজ্জামান বাবর, প্রাক্তন সেনা প্রধান ইকবাল করিম ভুঁইয়া, হাসিনুর রহমান সহ বেশ কয়েকজন জঙ্গি নেতাকে নিয়ে বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকেই ঠিক হয়, ‘পাক জঙ্গি সংগঠনের তত্ত্বাবধানে চলা জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সংখ্যা বাড়ানো হবে।’ বৈঠকের পরেই গত কয়েকদিনে ৩৫টির মতো নতুন প্রশিক্ষণ শিবির খোলা হয়েছে।

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ