Bangladesh: ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকদের জন্য চালু হচ্ছে পেনশন

বিদেশ থাকা বাংলাদেশি নাগরিকরাও ওই পেনশনের সুবিধা পাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য আগেই পেনশন চালুর সিদ্ধান্ত নিয়েছিল শেখ হাসিনা সরকার। এবার ১৮ থেকে ৫০ বছর বয়সী সবার জন্য পেনশন চালুর কথা ঘোষণা করা হলো। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল (AHM Mustafa Kamal) জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সীদের জন্য চালু হবে পেনশন। বিদেশ থাকা বাংলাদেশি নাগরিকরাও ওই পেনশনের সুবিধা পাবেন। তবে প্রথমদিকে ঐচ্ছিক (অর্থা‍ৎ কাউকে জোর করে পেনশন প্রকল্পে যুক্ত করা হবে না) রাখা হলেও পরবর্তী সময়ে এই প্রকল্পকে বাধ্যতামূলক করা হবে।

১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকদের জন্য চালু হতে চলা পেনশন প্রকল্পের বিস্তারিত তথ্য জানাতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, নতুন পেনশন প্রকল্পে একটি তহবিল গঠন করা হবে। যারা পেনশনের সুবিধা পেতে ইচ্ছুক তারা নির্দিষ্ট অঙ্কের টাকা জমা দেবেন। সরকারের পক্ষ থেকেও সম অঙ্কের টাকা জমা দেওয়া হবে। তহবিলে জমা পড়া টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হবে। বিনিয়োগ থেকে যে লভ্যাংশ পাওয়া যাবে তা পেনশনভোগীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

প্রতি মাসে কত টাকা করে জমা দিতে হবে এবং পরিবর্তে কত টাকা পেনশন পাওয়া যাবে, তা নিয়ে অবশ্য এই মুহুর্তে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি অর্তমন্ত্রী। তাঁর কথায়, ‘বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের প্রকল্প রয়েছে। ওই সব প্রকল্পের মধ্যে সবচেয়ে লাভজনক পদ্ধতি অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’ আগামী এক বছরের মধ্যে নয়া পেনশন প্রকল্প চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ