দুঃখীর মুখে হাসি ফোটানো জীবনে বড় প্রাপ্তি: আবেগঘন মন্তব্য প্রধানমন্ত্রী হাসিনার

ছিন্নমূল মানুষকে ভূমি ও গৃহদান অনুষ্ঠানে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাজনৈতিক জীবনে বড় প্রাপ্তি একজন দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এমনই আবেগঘন মন্তব্য করেছেন বঙ্গবন্ধুকন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একযোগে ৪৯২টি উপজেলায় ছিন্নমূল মানুষকে ভূমি ও গৃহদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসিনা এই মন্তব্য করেন।

এদিনের অনুষ্ঠানের শুরু থেকেই হাসিনা ছিলেন আবেগমথিত। কান্নাজড়িত কণ্ঠে বঙ্গবন্ধু কন্যা বলেন, এদিন তাঁর বারে বারে মনে পড়ছিল বাবা তথা জাতির পিতা মুজিবুর রহমানের। কী ভাবে দেশের মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থানের সংস্থান হবে, সেটা তাঁকে ভাবিয়ে তুলত। কী উপায়ে এই সব ছিন্নমূল মানুষের ভাগ্য পরিবর্তন হবে, আজীবন শুধু সেই কথা ভেবেছেন এবং তাদের জন্য কাজ করে গিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, তাঁর পিতার দেখানো পথ ধরে তিনিও ছিন্নমূল মানুষের কল্যাণে নিজের জীবন ব্যয় করেছেন।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর কন্যা এদিন বলেন, ‘শেখ মুজিব সবসময় ভাবতেন, দেশের প্রতিটি মানুষ কীভাবে খাদ্য পাবে, আশ্রয় পাবে। কীভাবে তাদের জীবন উন্নত হবে। তাঁর দেখানো পথ ধরেই আমরা মানুষের মুখে হাসি ফুটিয়েছি। স্থির বিশ্বাস, এই কর্মকাণ্ডে দেখে জাতির পিতার আত্মা শান্তি পাবে।’

শেখ হাসিনা বলেন, তিনিও তাঁর বাবার প্রদর্শিত পথ ধরেই এগিয়ে চলেছেন। তৃতীয় লিঙ্গের মানুষ, পরিচ্ছন্নতাকর্মী, চা শ্রমিক থেকে শুরু করে সমাজের প্রতিটি অবহেলিত মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রী হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ৪৯২টি উপজেলায় ছিন্নমূল মানুষ। তারা তাঁর দীর্ঘায়ু ও সুস্থজীবন কামনা করেছেন। 

আরও পড়ুন র‍্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে অশ্লীলতা বন্ধের নির্দেশ হাইকোর্টের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী